editor
প্রকাশিত: 8:32 PM, June 27, 2021
নিজস্ব প্রতিবেদক
রোটারি ইন্টারন্যাশনাল থেকে প্রাপ্ত ৮২ হাজার ডলার অর্থাৎ প্রায় ৭০ লক্ষ টাকার গ্লোবাল গ্রান্ট অনুমোদনের আলোকে, জালালাবাদ রোটারি ক্লাবের পক্ষে রবিবার সকালে সিলেট কিডনি ফাউন্ডেশন কে প্রায় ২২ লক্ষ টাকা মূল্যের ২ টি ডায়ালাইসিস মেশিন প্রদান করা হয়।
ডায়ালাইসিস মেশিন প্রদান শেষে কিডনি ফাউন্ডেশন হাসপাতালের কনফারেন্স হলে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন লটারি ৩২৮২ এর আইপিডিজি, মদনমোহন কলেজের প্রাক্তন অধ্যক্ষ লে: কর্নেল(অব.) এম আতাউর রহমান পীর, সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের পরিচালক ডা. কাজী মুশফিক আহমদ, ট্রেজারার জুবায়ের আহমদ চৌধুরী, ট্রাস্টি বোর্ড এবং কার্যকরী কমিটির সদস্য মোস্তফা জামান চৌধুরী বাহার, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের পাবলিসিটি সেক্রেটারি রোটা: আবু তালেব মুরাদ,জালালাবাদ রোটারী ক্লাবের পিপি রোটাঃ মোঃ মোস্তফা কামাল,পিপি রোটা: মাসুদ আহমদ চৌধুরী, ইনকামিং প্রেসিডেন্ট রোটাঃ আলী আশরাফ চৌধুরী খালেদ, চাইল্ড পেডিয়াট্রিক বিশেষজ্ঞ ডা.এম এ মজিদ, সিলেট কসমোপলিটন রোটারী ক্লাবের আইপিডিজি রোটা: মামুনুর রশীদ, রোটারি সিলেট ইস্ট এর পিপি এবং প্রজেক্ট বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান রোটাঃ মিজানুর রহমান, সিলেট কসমোপলিটনের পিপি রোটাঃ শাহেদ হোসেন,রোটারি সিলেট ওরেঞ্জ সিটির পিপি রোটাঃএকেএম শামসুল হক দীপু এবং সিলেট কিডনি ফাউন্ডেশন এর কো-অডিনেটর ফরিদা নাসরিন।
বক্তারা বলেন একজন রোগীর কিডনি বিকল হলে রোগীর জন্য ডায়ালাইসিস করানো অত্যন্ত জরুরী বিষয়। তারা বলেন কিডনি যখন বিকল হয় বা রক্ত পরিশুদ্ধ করার ক্ষমতা হারায় অথবা ক্ষমতা কমে যায়, তখন রক্ত পরিশুদ্ধের জন্য ডায়ালাইসিস করতে হয়। বক্তারা বলেন যেহেতু দিন দিন যে হারে কিডনি রোগী বৃদ্ধি পাচ্ছে সেই সময়টাতে জালালাবাদ রোটারী ক্লাবের এই মহতী উদ্যোগ প্রশংসার দাবি রাখে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জালালাবাদ ক্লাবের রোটাঃ ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম চৌধুরী এবং সিলেট কিডনি ফাউন্ডেশন এর চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এখানে উল্লেখ্য সিলেট চট্টগ্রাম কুমিল্লা এবং ফেনীর নয়টি ক্লাব এই গ্লোবাল গ্রান্ট এ আর্থিক সহযোগিতা প্রদান করেন।
ডিএসএস/২৭ /জুন/২০২১/রেদওয়ান
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন