editor

প্রকাশিত: 1:30 PM, June 28, 2021

লকডাউন তামাশায় পরিণত হয়েছে: মির্জা ফখরুল

লকডাউন তামাশায় পরিণত হয়েছে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের অযোগ্যতা ও জবাবদিহিহীনতার কারণে লকডাউন সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে।

পুনরায় সাতদিনের লকডাউন ঘোষণা করা হয়েছে, যা এখন তামাশায় পরিণত হয়েছে। যারা দিন আনে দিন খান এবং বিভিন্ন খাতের শ্রমিক, তাদের জন্য খাদ্য ও নগদ টাকার ব্যবস্থা না করে লকডাউন কখনোই কার্যকর হতে পারে না। আসলে করোনা মোকাবিলায় সরকারের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে শনিবার জাতীয় স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং তথ্য ও গবেষণা সম্পাদক রিয়াজউদ্দিন নসু উপস্থিত ছিলেন।

বিএনপি চেয়ারপারসর খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে ভালো আছেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, প্রতিদিন ওনার (খালেদা জিয়া) চেকআপ হয়। রাতে ওনার ব্যক্তিগত চিকিৎসকরা চেকআপ করেন। সপ্তাহে একদিন গোটা টিম তাকে দেখবে। বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে দলীয় উদ্যোগ ‘সচল’ আছে। এই বিষয়ে অগ্রগতি হলে আমরা অবশ্যই আপনাদের জানাব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগে লকডাউনের নামে সাধারণ ছুটি ঘোষণা করা হলো। সেই ছুটিতে দেখা গেল শ্রমিকরা একবার বাড়ি গেল, আবার তারা ফিরে এলো। শনিবার আবার লকডাউনের ঘোষণা দেওয়া হলো। একটা লকডাউন তো এখন চলছে। বাইরের জেলাগুলোর সঙ্গে রাজধানীর যোগাযোগ বন্ধ। ফলে কী হচ্ছে? একদল লোক যাচ্ছে ছুটি সাতদিন মনে করে। আবার আরেক দল ঢাকায় ফিরছে। এই যে অবস্থাগুলো আপনি আগে চিন্তা করবেন না কী হতে পারে। আসলে সরকার নানা নামে লকডাউন ব্যবহার করে তামাশা করছে।

মির্জা ফখরুল বলেন, রাজধানী ও সীমান্তবর্তী জেলাগুলোয় কোভিড-১৯ ভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণ ভয়াবহ রূপ নেওয়ায় স্থায়ী কমিটির সভায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। রোগীর চাপে সরকারি ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোয় জরুরি চিকিৎসা উপকরণ ও জীবনরক্ষাকারী ওষুধের মারাত্মক সংকট দেখা দিয়েছে। সবচেয়ে আশঙ্কা বিষয় যে, রাজধানীর কেন্দ্রীয় ঔষধাগারে অধিকাংশ জরুরি চিকিৎসার উপকরণ মজুত প্রায় শেষ। স্বাস্থ্য মন্ত্রণালয় সব ব্যবস্থা আছে বলে যে মিথ্যাচার করছে তাতে স্থায়ী কমিটির সভায় ক্ষোভ ও ধিক্কার জানানো হয়। করোনা সংকট মোকাবিলায় অবিলম্বে করোনা বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট জাতীয় কমিটি, স্থানীয় স্বেচ্ছাসেবক সংগঠন, এনজিও এবং রাজনৈতিক নেতাদের মতের মাধ্যমে যৌথ প্রচেষ্টার উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আবারও আহ্বান জানান বিএনপি মহাসচিব।

বিএনপিতে নেতৃত্বের কোনো সংকট নেই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিএনপি একটা উদার রাজনৈতিক দল। যেহেতু গণতান্ত্রিক দল, সেখানে বিভিন্ন ধরনের কথাবার্তা থাকবে। কিন্তু আন্ডার দ্য লিডারশিপ অব তারেক রহমান বিএনপি ইজ ইউনাইটেড দেন দ্য পাস্ট। বিএনপিকে নিয়ে কিছু গণমাধ্যমের নেতিবাচক সংবাদ পরিবেশনার প্রসঙ্গে টেনে বিএনপি মহাসচিব বলেন, এই সরকার জনগণের সব অধিকারকে কেড়ে নিয়ে রাষ্ট্রকে যেভাবে ধ্বংস করে দিচ্ছে তা নিয়ে পত্রপত্রিকায় কিন্তু সে রকম কোনো লেখা দেখি না। অথচ সারাক্ষণ বিএনপির সমালোচনা। তারপরও বিএনপি ইজ এ ফ্যাক্টর, তারেক রহমান আরেকটা বড় ফ্যাক্টর। তিনি বলেন, বিএনপির মধ্যে কোনো সমস্যা নেই। যারা বিএনপির বিরুদ্ধে লেখছেন তারা নিঃসন্দেহে ভুল তথ্য থেকে লেখেন, বিভ্রান্ত হয়ে লেখেন এবং জনগণকে বিভ্রান্ত করেন।

বিএনপির ভবিষ্যৎ কুয়াচ্ছন্ন-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের প্রতিক্রিয়া মির্জা ফখরুল বলেন, বিএনপি নয়, আওয়ামী লীগের ভবিষ্যৎই ঘোর অন্ধকারে নিমজ্জিত। গোটা জাতিকে তারা আজ একটা অন্ধকারে ঠেলে দিয়েছে। জনগণ জেগে উঠলে ক্ষমতাসীনরা পালানোর পথ খুঁজে পাবে না।

ডিএসএস/২৮/জুন/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন