editor
প্রকাশিত: 8:53 PM, June 28, 2021
ওসমানীনগর প্রতিনিধি :
সিলেটের ওসমানীনগরে প্রতিপক্ষ লোকজনের পরিকল্পিত হামলায় এক কিশোর গুরুত্বর আহত হয়েছে। আহত সৈয়দ হামিদ আলী (১৪) উপজেলার সাদীপুর ইউনিয়নের হলিমপুর গ্রামের সৈয়দ লিয়াকত আলীর পুত্র।গত রবিবার সন্ধ্যায় আহত কিশোরের নিজ বাড়ির সামনে পরিকল্পিত হামলার ঘটনাটি ঘটে। স্বজনরা আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন। আহত হামিদ আলীর শারিরিক অবস্থা আশংঙ্কাজনক বলে চিকিৎসকের বরাত দিয়ে নিশ্চিত করেছেন তার স্বজনরা। খবর পেয়ে তাৎক্ষনিক থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়,উপজেলার সাদীপুর ইউনিয়নের হলিমপুর গ্রামের আনতাজুর রহমান চৌধুরী গেদার পুত্র ইমরুল চৌধুরী এলাকায় নিজের আধিপত্য বিস্তার করতে গ্রামের নিরিহ লোকজনকে নানা ভাবে নির্যাতনসহ একের পর এক মামলা-হামলা অব্যাহত রেখেছে। ইমরুল তার ভাই ইকরাজ মিলে সংঘবদ্ধ চক্র গড়ে তুলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে যাচ্ছে। ধারাবাহিকতায় তাদের কথা মতো গাছ কেটে না দেয়ায় চলতি বছরের ১৬ এপ্রিল দিন-দুপুরে ইমরুল ও তার ভাই ইকরাজসহ তাদের সহযোগিরা মিলে একই গ্রামের সৈয়দ মদব্বির আলীর পুকুরে থাকা নৌকা ভাংচুরসহ বসত বাড়িতে হামলা চালিয়ে মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে।এ সময় সৈয়দ মদব্বিরসহ তাঁর ভাতিজারা প্রতিবাদ করলে ইমরুল ও তার সহযোগিরা তাদের হাতে থাকা দেশিয় অস্ত্র দিয়ে মদব্বির আলীর ভাতিজাদের মারুত্বক আহত করে।
হামলার খবর পেয়ে পাশ্ববর্তী স্থানীয় লোকজন জড়ো হতে থাকলে প্রানে হত্যার ভয় দেখিয়ে গাছ কর্তনের নির্দেশ নিয়ে চলে যায় হামলাকারীরা। বিষয়টি নিয়ে গত ২০ এপ্রিল সৈয়দ মদব্বির আলী বাদি হয়ে ইমরুল চৌধুরী তাঁর ভাই ইকরাজ চৌধুরী ও ইকবাল চৌধুরীকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করার দুই দিন পর ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে কাল্পনিক ঘটনা সাজিয়ে মদব্বির সহ তাঁর স্বজনদের আসামী করে মিথ্যা মামলাও দায়ের করে ইমরুল। এদিকে মদব্বিরের দায়েরকৃত মামলায় ইমরুল চৌধুরী সম্প্রতি জেল থেকে বেরিয়ে এসে আরও বেপরোয়া হয়ে উঠে মদব্বির তার লোকজনকে ক্রমাগত প্রানে হত্যার হুমকিসহ নানা ভাবে ভয় ভিতি প্রদর্শন করে আসছে। ঘটনার দিন রবিবার দিনগত সন্ধ্যায় মদব্বিরের ভাতিজা সৈয়দ হামিদ আলী বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেড় হয়ে গ্রামের মসজিদের সামনে যাওয়ার পর পূর্ব থেকে রাস্তায় উৎ পেতে থাকা ইমরুল, ইকরাজসহ তাদের সহযোগিরা হামিদের উপর হামলা চালিয়ে তাকে প্রানে হত্যা চেষ্ঠা করে । এসময় হামিদের শুর চিৎকারে বাড়ি থেকে তার চাচাসহ অনান্য স্বজনরা বেড়িয়ে আসলে হামলাকারীরা দাঁড়ালো অস্ত্রে মুখে হামিদকে জিম্মি করে তার সাথে থাকা টাকা পয়সাসহ ব্যবহৃত মোবাইল ফোন ও কালো রংয়ের ষ্টিলের ম্যাগ লাইট ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।
খবর পেয়ে থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করে। আহত হামিদ আশংঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালের ৪ নং ওর্য়াডে চিকিৎসাধিন রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হলিমপুর গ্রামের বাসিন্দা মোজাক্কির আলীসহ অনেকেই জানান, গ্রামের মানুষকে দিয়ে তার অন্যায় আবদার সহ হুকুম তামিল করতে ইমরুল ও তার ভাইরা হয়ে উঠেছে মর্তিমান আর্তঙ্ক। সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে হলিমপুর গ্রামে কায়েম করেছে ত্রাসের রাজস্বত্ব। তাদের ভয়ে গ্রামের নারী-পুরুষরা সম সময় থাকেন আতঙ্কিত।ইমরুলের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ গ্রহনের প্রশাসনের উধ্ধর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক বলেন,ইমরুল ও তার ভাইয়ের কার্যকলাপের বিষয়ে বিভিন্ন ভাবে অভিযোগ আসছে। হামলার বিষয়টি জানার পর থানা পুলিশের একটি টিম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পাওয়ার পর এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে । জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।
ডিএসএস/২৮/জুন/২০২১/রেদওয়ান
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন