admin
প্রকাশিত: 10:16 PM, June 28, 2021

সিলেটের ৭৮টি নদী-খাল খনন হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের প্রচেষ্টায়
নিজস্ব প্রতিবেদক
সিলেটের ৭৮টি ছোটবড় নদী ও খাল পূণঃখনন করা হবে। ইতিমধ্যে দুটির খনন কাজ চলছে। বাকী ৭৬টি ‘৬৪ জেলার অভ্যন্তরিণ ছোটবড় নদীখাল ও জলাশয় পূণঃখনন ( ২য় পর্যায়)’ প্রকল্পের অন্তর্ভূক্ত করা হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে এগুলোও খননের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
সম্প্রতি তিনি একপত্রে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের দেয়া ডিও লেটারের জবাবে এসব তথ্য জানান।
জানা গেছে, সিলেটের ছোটবড় প্রায় ৭৮টি নদী ও খাল পলি ও বালি জমে প্রায় ভরাট হওয়ার পথে। এতে সেগুলো নাব্যতা হারিয়ে নৌ চলাচলের ক্ষেত্র যেমন সীমিত হয়ে পড়েছে, তেমনি অকাল বন্যায় ফসলহানীর ঘটনাও ঘটছে। এমনকি সামান্য বৃষ্টির পানি জমে ডুবিয়ে দিচ্ছে রাস্তাঘাট এবং ঘরবাড়ি। এসব নদী ও খাল পূণঃখননের দাবি অনেক পুরানো। বিচ্ছিন্নভাবে বিভিন্ন সংগঠন ও নেতৃবৃন্দ বিভিন্ন মাধ্যমে এ দাবি জানিয়ে আসছেন।
এ ব্যাপারে সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপিকে একটা চিঠি ( ডিও লেটার) দিয়েছিলেন। সেই চিঠিতে তিনি সিলেট জেলার উপর দিয়ে প্রবাহিত ছোটবড় ৭৮টি নদী ও খাল পূণঃখননের ব্যাপারে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন।
এর জবাবে পানি সম্পদ প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীকে একটা চিঠি দিয়ে জানান, পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের মাধ্যমে সিলেটের ৭৮টি নদীর খোঁজখবর নিয়েছেন। এতে জানা গেছে, কানাইঘাটের নকলা খাল ও জৈনকা খালের পূণঃখনন কাজ বর্তমানে বাস্তবায়নাধিন।
পররাষ্ট্রমন্ত্রীর ডিও লেটার পাওয়ার পর অন্য ৭৬টি নদী-খাল সরকারের ‘৬৪টি নদী-খাল ও জলাশয় খনন ( দ্বিতীয় পর্যায় )’ প্রকল্পের অন্তর্ভূক্ত করা হয়েছে। প্রকল্পটি অনুমোদন করা হলে এগুলো অবশ্যই পূণঃখনন করা হবে।
ডিএসএস/২৮/জুন/২০২১/নুরুল
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী