editor
প্রকাশিত: 12:15 PM, June 29, 2021

বালুচর আল্ ইসলাহ্ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা
দিনদিন সিলেট সদর উপজেলা ৫নং টুলটিকর ইউনিয়ন বালুচর আল্ ইসলাহ্ এলাকা ও তার আশপাশের এলাকায় চুরি সংঘটিত হওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে থানা প্রশাসন।
ঘটনাস্থলে তাৎক্ষণিক পরিদর্শন পূর্বক কার্যকরী পদক্ষেপ গ্রহনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বালুচর আল্ ইসলাহ্ এলাকায় আলহাজ্ব তোফাজ্জল হোসেনের বাসায় গতকাল রাত সাড়ে আট ঘটিকায় সিলেট এসএমপি শাহপরান রহ. থানার ইনচার্জ ওসি আনিসুর রহমান এর সাথে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ আলোচনা করেন। এ সময়ে এলাকাবাসীর পক্ষ হতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় সিলেট এসএমপি শাহপরান রহ. থানার ইনচার্জ ওসি আনিসুর রহমান কে।
এসময়ে উপস্থিত ছিলেন বিট পুলিশ অফিসার এসআই পলাশ কানু, এএসআই মুহিবুর রহমান। এলাকার স্থানীয় বাসিন্দাদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী তোফাজ্জল হোসেন, মাহবুব আলম ফয়সল, প্রকৌশলী মোঃ নাসের আহমদ, ক্লীন সিলেটের সভাপতি সাংবাদিক বদরুর রহমান বাবর, মো. সিরাজ মিয়া, মো. মাছুমুর রহমান, বাংলাদেশ নির্মান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিন। মোঃ নুনু মিয়া, মোঃ কামাল মিয়া, মো. রিয়াজ মিয়া, আব্দুস সালাম, মো. কুদ্দুস মিয়া, মোঃ নাদিম আহমেদ, কাজল বাবু প্রমুখ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিলেট এসএমপি শাহপরান থানা ওসি আনিসুর রহমান তার বক্তব্যে বলেন, সিলেটে দিন দিন বেড়েই চলছে কিশোর অপরাধ। বেপরোয়া কিশোর অপরাধীরা গড়ে তুলেছে এলাকাভিত্তিক গ্রুপ। আধিপত্য বিস্তার ও অপরাধমূলক কর্মকান্ড নিয়ে এসব গ্রুপের মধ্যে প্রায়ই ঘটছে সংঘাত, সংঘর্ষ ও হানাহানি। নিজেদের মধ্যে মারামারি ছাড়াও চুরি, ছিনতাই, এমনকি খুনোখুনিতেও জড়িয়ে পড়ছে কিশোর অপরাধীরা। সিলেট নগরে কিশোর অপরাধ বেড়ে যাওয়ায় শঙ্কিত অভিভাবকরা।
এই অবস্থায় কিশোর অপরাধ দমনে বিশেষ উদ্যোগ নিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী। এতোদিন অভিভাবকদের সতর্ক ও অপরাধের সাথে যুক্ত কিশোরদের কাউন্সিলিং করা হয়েছিল। কিন্তু এতেও যারা সংশোধন হয়নি তাদের বিরুদ্ধে শিগগিরই অভিযানে নামতে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
এসময়ে তিনি আরো বলেন শিশু কিশোরেরা না বুঝে বা বন্ধু-বান্ধবদের পাল্লায় পড়ে নানা অপরাধে জড়িয়ে পড়ে। আমরা চাই না এদেরকে জেলে পাঠিয়ে ক্রিমিনাল বানাতে। সে জন্য তালিকা করে তাদের অভিভাবকদের ডেকে এনে তার সন্তানের ব্যাপারে খেয়াল রাখতে সতর্ক করা হচ্ছে। অপরাধে জড়িয়ে পড়া কিশোরদেরও কাউন্সিলিংয়ের মাধ্যমে সঠিক পথে আনার চেষ্টা চলছে। কিন্তু এই মানবিক উদ্যোগের পরও যারা অপরাধ জগতের সাথে সম্পর্ক ছিন্ন করছে না, তাদেরকে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে পুলিশ কোন ছাড় দেবে না। এবং তিনি স্থানীয় প্রতিনিধি ও এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন অপরাধী যেই হোক তাকে দড়িয়ে দেওয়ার জন্য। বিজ্ঞপ্তি
ডিএসএস/২৯/জুন/২০২১/নুরুল
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও
সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি
প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়
সিলেট মহানগীর রায়নগর রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ী প্রিমিয়ারলীগ-২০২৬ (RPL) সিজন-১১ এর প্লেয়ার ড্রাফট এবং ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান। আসন্ন
সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. করিম মাহমুদ