admin
প্রকাশিত: 2:15 PM, June 29, 2021

কমলগঞ্জে লোডশেডিং বাড়তি বিদ্যুৎ বিলে চরম ভোগান্তিতে গ্রাহকরা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের প্রায় ৯০ হাজার গ্রাহক লোডশেডিং আর বাড়তি বিদ্যুৎ বিলে চরম ভোগান্তির শিকার হচ্ছে। বাড়তি বা অনুমাননির্ভর বিল দিয়ে প্রতিমাসে কমলগঞ্জ, কুলাউড়া ও রাজনগর উপজেলা একাংশের প্রায় ৯০ হাজার বিদ্যুৎ গ্রাহক হয়রানির শিকার হচ্ছে। প্রতিদিন বিদ্যুৎ অফিসে গিয়ে বিল ঠিক করাতে হচ্ছে। এছাড়াও লোডশেডিং ও ঝড়বৃষ্টি না থাকলেও দিনে অন্তত ৩ থেকে ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছে গ্রাহকরা।
মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের অধীনস্থ ২৫ মেগাওয়াট সাবস্টেশনটিকে ছয়টি ফিডারে ভাগ করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে পৌরশহর ফিডারে অল্প ভোগান্তি হলেও বাকি ফিডারের আওতায় থাকা ইউনিয়নের গ্রাহকদের প্রতিনিয়ত বিদ্যুতের ভোগান্তির শিকার হতে হচ্ছে। গত মে মাস থেকে তা চরম আকার ধারণ করেছে।
কমলগঞ্জ পল্লী বিদ্যুতের গ্রাহক তানভীর এলাহী, সাইফুল ইসলাম, নজমুল ইসলাম, বাবু মিয়া, নিমাই মালাকার, ছাদেক মিয়া প্রমূখ অভিযোগ করে বলেন, বিদ্যুৎ অফিসে বসে ও বাড়িঘরের মিটার ঠিকমতো রিডিং না করেই অনুমাননির্ভর অস্বাভাবিক অঙ্কের বিল তৈরি করা হয়েছে।
পল্লীবিদ্যুৎ কার্যালয়ে দৌড়ঝাঁপ দিয়ে কেউ কেউ ভূল বিল সংশোধন করে আনতে পারলেও অধিকাংশের ক্ষেত্রে তা সম্ভব হয় না। অফিসের লোকজন অনেককে পরের মাসের বিলের সাথে সমন্বয় করে দেয়ার আশ্বাস দিয়ে বিদায় করে দিচ্ছে। ফলে সংযোগ বিচ্ছিন্নের ভয়ে বাধ্য হয়ে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত এসব গ্রাহকরা বিল পরিশোধ করছেন।
অনেকেই জানান, সাধারণভাবে প্রতি মাসে তারা যে বিদ্যুৎ বিল পান গত মার্চ মাস থেকে নিয়ম অনুযায়ী বিদ্যুৎ বিল তৈরী করা হচ্ছে না। প্রায় দ্বিগুণ টাকার বিল তৈরী করা হচ্ছে।
বেশ কয়েকজন বিদ্যুৎ গ্রাহকদের সাথে আলাপকালে জানা যায়, সার্ভিস চার্জ ও ভ্যাট ছাড়াও বিদ্যুৎ বিলের সাথে দীর্ঘদিন ধরে প্রতি মাসে দশ টাকা হারে মিটার ভাড়া ও নেয়া হচ্ছে। অথচ টাকা দিয়ে মিটার কিনে নেয়ার পরও মাসে মাসে আজীবন মিটার ভাড়া দিতে হচ্ছে। এসব বিষয়ে সঠিক ভাবে তদারকি করারও কেউ নেই।
গ্রাহকরা অভিযোগ করে বলেন, প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় বিদ্যুৎ লাইন বন্ধ করে ২ ঘন্টা পর চালু হয়। এছাড়া ঝড়-বৃষ্টি না থাকলেও রোজ অন্তত দুই-তিনবার বিদ্যুৎ চলে যায়।
বিদ্যুৎ কেন্দ্রের জরুরি মোবাইল নম্বর ছাড়াও ডিজিএম, এজিএম কমসহ অনেকের ফোনে কল দিলে কেউ তা রিসিভ করে না। বিদ্যুৎ বিলের নামে গ্রাহকদের ধোঁকা দিচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি। করোনার অজু হাতে আমাদের কাছ থেকে দুই-তিন মাসে দেড় থেকে দ্বিগুণ বিল বেশি নিচ্ছে।
বিদ্যুৎ বিল পরিশোধ না করায় অনেক গ্রহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে।
বর্তমানে করোনা মহামারির কারণে অনেক গ্রাহকদের আয় রোজগার না থাকায় এমনিতেই সংঙ্কটে দিনযাপন করতে হচ্ছে। তার উপর একসাথে ২/৩ মাসের বিদ্যুৎ বিল ৩০ জুনের মধ্যে পরিশোধ করার সময়সীমা বেঁধে দেয়ায় বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে। গ্রাহকরা অনুমান নির্ভর বিল সংশোধন, বিলম্ব মাশুল মওকূফ ও বিল পরিশোধের সময় বর্ধিত করার দাবি জানান।
এসব অভিযোগের বিষয়ে মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম গোলাম ফারুক মীর বলেন, প্রত্যেক গ্রাহকের মিটার দেখে বিদ্যুৎ বিল তৈরির জন্য আমাদের ৪২ জন মিটার রিডার রয়েছেন। মাঝে মধ্যে বিল রিডিংয়ে সমস্যা হতে পারে। তবে অতিরিক্ত বিলের অভিযোগ নিয়ে কেউ অফিসে আসলে তাৎক্ষণিক তা সংশোধন করে দেন অথবা পরের মাসের বিলে সমন্বয় করে দেয়া হয়। তবে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং ব্যাপারে বলেন, এক মাসের মধ্যে এ সমস্যা থাকবে না।
ডিএসএস/২৯/জুন/২০২১/নুরুল
2 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
7 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
5 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
5 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
1 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
2 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
3 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা
6 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে