admin
প্রকাশিত: 2:43 PM, June 29, 2021

হাবিব-আতিক-শফি-জুনায়েদ
নিজস্ব প্রতিবেদক
লকডাউনে বন্ধ থাকবে সিলেট-৩ আসনের নির্বাচনী প্রচারণা। এই সময়ে প্রার্থীদের দিকেও চোখ থাকবে প্রশাসনের। লকডাউন ভেঙে কার্যক্রম চালালে নেয়া হবে আইনি ব্যবস্থাও। সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন চলাকালে কোনো প্রার্থীই নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। তাদেরকেও লকডাউনে ঘরবন্দি থাকতে হবে। গণজমায়েত করে কোনো ধরনের চালানো বা নির্বাচনী অনুষ্ঠানের আয়োজন করা যাবে না বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে।
এ বিষয়ে পরিপত্র গতকাল সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে এসে পৌঁছেছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বি হওয়া ৪ প্রার্থীকে ইতিমধ্যে সিলেটের নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ইসরাইল হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, সিলেট-৩ আসনে লকডাউন চলাকালে নির্বাচনী প্রচারণার বিধিনিষেধ সংক্রান্ত একটি পরিপত্র নির্বাচন কমিশন থেকে সিলেটে এসেছে।
ওই পরিপত্র অনুযায়ী আগামী ১ থেকে ৭ই জুলাই পর্যন্ত সিলেট-৩ আসনের উপনির্বাচনের প্রার্থীদের পক্ষে গণজমায়েত করে কোনো ধরনের আনুষ্ঠানিক প্রচারণা চালানো যাবে না।
তিনি জানান, কঠোর লকডাউনকালীন নিয়ম ভঙ্গ করলে প্রার্থী বা তাদের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে এই ৭ দিন আমাদেরকে পুলিশ প্রশাসনের সহযোগিতা নিতে হবে। তবে ৮ই জুলাই থেকে আলাদা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হবে। এদিকে, সিলেট-৩ আসনের নির্বাচনকে কেন্দ্র করে ঘর গোছাতে ব্যস্ত রয়েছেন প্রার্থীরা।
তারা প্রথমে উপজেলা, পরে ইউনিয়ন পর্যায়ে দলীয় সভা করছেন। আজ আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমানের পক্ষে কেন্দ্রীয় নেতারাও নির্বাচনী এলাকা সফর করতে পারেন। ফলে নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছেন প্রার্থীরা। প্রচারণা শুরু হওয়ার কথা ৬ই জুলাই থেকে। কিন্তু লকডাউনের কারণে দু’দিন পর প্রার্থীরা প্রচারণায় অংশ নেবেন। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ নিয়ে গঠিত সিলেট-৩ আসনের এমপি আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ চৌধুরী চলতি বছরের ১১ই মার্চ করোনায় সংক্রমিত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান। এরপর ১৫ই মার্চ এটি শূন্য ঘোষণা করা হয়।
আগামী ২৮শে জুলাই মাহমুদ উস সামাদ চৌধুরীর আসনে ইভিএম পদ্ধতিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার ও ভোটকেন্দ্র ১৪৯টি। সিলেট-৩ আসনে উপনির্বাচনে ভোটযুদ্ধে অংশ নিয়েছেন ৪ জন। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মুহাম্মদ মিয়া।
ডিএসএস/২৯/জুন/২০২১/নুরুল
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে