editor

প্রকাশিত: 12:37 AM, June 30, 2021

কাষ্টঘরের ‘জল্লা’ গিলে খেতে এবার ঐক্য মজলাই-হিরা

কাষ্টঘরের ‘জল্লা’ গিলে খেতে এবার ঐক্য মজলাই-হিরা

কাষ্টঘরের ‘জল্লা’ গিলে খেতে এবার ঐক্য মজলাই-হিরা

বিশেষ প্রতিবেদক

নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার সংলগ্ন কাষ্টঘরের ‘জল্লা’ নামে পরিচিত জলাভূমি এবার নিশ্চিহ্ন করার টার্গেটে মাঠে নেমেছে প্রভাবশালী একটি মহল। পরিবেশ সংরক্ষণ আইন ও জলাধার সংরক্ষণ আইন অনুযায়ী প্রাকৃতিক জলাধারের শ্রেণি পরিবর্তন আইনত দণ্ডনীয় অপরাধ হলেও সংশ্নিষ্টরা নির্বিকার। সম্প্রতি পৃথক দুটি সংবাদ সম্মেলনে ভূমি আত্মসাৎ ও দখল বিষয়ে একে অন্যের বিরুদ্ধে অভিযোগ আনেন দক্ষিণ সুরমা উপজেলার জৈনপুরের গোলাম কিবরিয়া হিরা মিয়া ও নগরীর চালিবন্দরের বাসিন্দা হাবিবুর রহমান মজলাই। বিষয়টি নিয়ে সিলেট লাইভ ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে।

এবার তারা আবাসন প্রকল্পের নামে জল্লা গিলে খেতে ঐক্য হয়েছেন মজলাই ও হিরা। সূত্র জানায়, এই ঐক্য গড়তে স্থানীয় এক কাউন্সিলর মধ্যস্ততায় বৈঠক করেন। গত ২৮ জুন মজলাই ও হিরাসহ অন্যান্যরা নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আলোচনাক্রমে জল্লা ভাগাভাগি করে সমঝোতা হয়। শর্ত থাকে মিডিয়া বন্ধ করতে একে অন্যের উপর অভিযোগ সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রত্যাহার করার।

সমঝোতার বিষয়টি প্রকাশ্যে আসে একটি যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে। মঙ্গলবার ২৯ জুন এক যৌথ সংবাদ সম্মেলনে দু’জনই জানান, মনিন্দ্র চন্দ্রের প্ররোচনায় প্ররোচিত হয়ে তারা একে অপরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। বর্তমানে তাদের ভুল বুঝাবুঝির অবসান হয়েছে। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে গোলাম কিবরিয়া হিরা জানান, গত ২৩ জুন একটি সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান মজলাইর বিরুদ্ধে নানা বিষয়ে অভিযোগ উপস্থাপন করেছিলেন। পরে তিনি জানতে পারেন, তাকে কিছু লোক ভুল বুঝিয়ে এ সংবাদ সম্মেলন করিয়েছে। এ নিয়ে উভয় পক্ষের আত্মীয় ও হিতৈষী ব্যক্তি সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ গত ২৮ জুন উভয়কে নিয়ে আলোচনাক্রমে ভুল বুঝাবুঝির অবসান করেন। তাই গত ২৩ জুনের সংবাদ সম্মেলনের সকল বক্তব্য প্রত্যাহার করেন তিনি।

হাবিবুর রহমান মজলাইও তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, তিনি গত ২৭ জুন একটি সংবাদ সম্মেলনে তার মামা গোলাম কিবরিয়া হিরার বিরুদ্ধে নানা বিষয়ে অভিযোগ উপস্থাপন করেছিলেন। পরে তিনি জানতে পারেন, তার মামাকে কিছু লোক ভুল বুঝিয়ে এ সংবাদ সম্মেলন করিয়েছে। বিষয়টি তার মামা বর্তমানে বুঝেছেন। তাই এ নিয়ে উভয় পক্ষের আত্মীয় ও হিতৈষী ব্যক্তি সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ গত ২৮ জুন উভয়কে নিয়ে আলোচনাক্রমে ভুল বুঝাবুঝির অবসান করেন। ফলে তিনি গত ২৭ জুন হিরার বিরুদ্ধে সংবাদ সম্মেলনের সকল বক্তব্য প্রত্যাহার করেন। এদিকে, জল্লা ধ্বংস করে বিশাল এই জলাভূমির অনেক জায়গায় মাটি ভরাট করে প্লট তৈরী এবং বেশকিছু বহুতল ভবনও নির্মাণ করা হচ্ছে।

আবার কোথাও টিনশেডের ঘর বানিয়ে ভাড়া দেওয়া হয়েছে। খালি জায়গায় মাটি ভরাট করে রাখা হয়েছে প্লট হিসেবে বিক্রির জন্য। এবার পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের ধারাবাহিকতায় নগরীর আরেকটি জলাধার হারিয়ে যেতে বসেছে। কাষ্টঘরের এই জল্লায় গড়ে উঠেছে মাদানী সিটি নামক একটি আবাসন প্রকল্প। ইতোমধ্যেই এই এলাকায় বেশ কয়েকটি বহুতল ভবন নির্মিত হয়েছে। আরও অনেক খালি প্লটে সাইনবোর্ডে মালিকের নাম-পরিচয় লেখা রয়েছে। তাদের মধ্যে ব্যাংক কর্মকর্তা, চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার লোকজন রয়েছেন।

এ আবাসন প্রকল্পের নেপথ্যে প্রভাবশালী কয়েকজন জড়িত থাকায় প্রশাসন বা পরিবেশ অধিদপ্তর প্রকাশ্যে জলাভূমি ভরাট করা হলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না। হাবিবুর রহমান মজলাই এই জল্লা দখল করে তার নিজের জন্য একটি ২তলা ভবন ও একটি বিশাল কোলনী নির্মান করে ভাড়া দিয়েছেন। এছাড়াও জল্লার প্লট বানিয়ে মসজিদ ও মাদ্রাসার সাইনবোর্ড টানিয়ে এবং জাল কাগজপত্র তৈরি জায়গা জোর দখল করেই যাচ্ছেন।

 

ডিএসএস/৩০/জুন/২০২১/নুরুল

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে