admin
প্রকাশিত: 5:06 PM, June 30, 2021

সিলেটে আজ মৃত্যু ৩, আক্রান্ত ২৬২ জন
নিজস্ব প্রতিবেদক
সিলেটে প্রতিনিয়ত বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। দিনদিন আক্রান্তের সাথে সাথে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩জন। আর আক্রান্ত হয়েছেন ২৬২জন।
আজ বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সিলেট বিভাগে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৬২জন। তারমধ্যে সিলেটে ১৫৩ জন, হবিগঞ্জের ৩১ জন, সুনামগঞ্জের ২৭ জন, মৌলভীবাজারের ২৫ জন ও ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রোগী ২৬ জন।
এনিয়ে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৫ হাজার ৭৮২ জনে। তাদের মধ্যে সিলেট জেলায় ১৭ হাজার ৪৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ৯৯৫ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৭৪৪ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৯৯৬ জন।
একই সময়ে সুস্থ হয়েছেন ৭৭ জন। তাদের মধ্যে সিলেট জেলার ৬৭ জন, মৌলভীবাজারের ১০জন। ফলে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৫৭৩ জনে। তারমধ্যে সিলেট জেলায় ১৬ হাজার ১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮২০ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ১১০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৬৪২ জন।
এদিকে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন । তাদের মধ্যে ২ জন সিলেটের ও একজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
এনিয়ে বিভাগে করোনায় মারা যাওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৭১ জনে। এর মধ্যে সিলেট জেলার ৩৮৪ জন, সুনামগঞ্জের ৩৩ জন, হবিগঞ্জের ১৯ জন ও মৌলভীবাজারের ৩৫ জন।
এদিকে সিলেট বিভাগের চার জেলা মিলে ৩৪৩ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের ৩২৭ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
এছাড়া সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজাওে ৭ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ডিএসএস/৩০/জুন/২০২১/নুরুল
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে