editor
প্রকাশিত: 12:33 PM, September 27, 2020
সিলেট নগরীর পল্লবী আবাসিক এলাকার ‘পনিটুলা সার্বজনীন দুর্গা পূজা উদযাপন কমিটির’ কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টায় পনিটুলা দুর্গা পূজা মপ প্রাঙ্গণ পাশে অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়।
এ সময় তিনি তাঁর বক্তব্যে বলেন, সরকার কর্তৃক সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে এবার পনিটুলায় দুর্গা পূজার আয়োজন করা হবে। মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা যাতে বিঘ্নিত যাতে না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখার আহবান জানান তিনি।
পনিটুলা সার্বজনীন দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি সুদীপ কুমার ঘোষ (টুটুল)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পনিটুলা পঞ্চায়েত কমিটির মুরব্বী ও পনিটুলা সার্বজনীন দুর্গা পূজা উদযাপন কমিটির উপদেষ্ঠা রথীন্দ্র কুমার ঘোষ, নির্মল কুমার ঘোষ, শিবু পাল, রপন ঘোষ, তপু ঘোষ পিন্টু, নিশি কান্ত ঘোষ, সনত কুমার হালদার, সুশীল চন্দ। পনিটুলা সার্বজনীন দুর্গা পূজা উদযাপন কমিটির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক সজল ঘোষ-এর পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পনিটুলা সার্বজনীন দুর্গা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিকাশ কুমার ঘোষ, সঞ্জয় ঘোষ (বাপন), পলাশ ঘোষ, রাহুল ধর, বাপ্পু ঘোষ, সুমন ঘোষ, দীমান্য তালুকদার ও কানাই কুমার ঘোষ প্রমুখ। উল্লেখ্য, ১৯৯৯ সাল থেকে পল্লবী আ/এ পনিটুলায় শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। এবার ২২তম দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।
এদিকে পনিটুলা সার্বজনীন দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি সুদীপ কুমার ঘোষ (টুটুল) ও সাধারণ সম্পাদক বিকাশ কুমার ঘোষ এক যৌথ বিবৃতিতে পল্লবী আ/এ পনিটুলার শারদীয় শ্রীদুর্গা পূজা উৎসবে সিলেট নগরীর সর্বস্থরের পুর্ণ্যার্থীবৃন্দকে স্বত:স্ফূর্তভাবে উপস্থিত থাকার জন্য উদাত্ত আহবান জানিয়েছেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন