admin
প্রকাশিত: 9:11 PM, June 30, 2021

ফরেন সার্ভিস একাডেমিতে ‘ফরেন সার্ভিস ডিবেট ক্লাব’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
অনলাইন ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন থেকে দ্রুত টিকা আসছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। টিকা নিয়ে যে জটিলতা ছিল তা কেটে গেছে বলে জানান তিনি।
আজ বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে ‘ফরেন সার্ভিস ডিবেট ক্লাব’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন বলেন, আগামী ২ ও ৩ জুলাই যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের ২৫ লাখ টিকা আসছে। আর খুব শিগগিরই চীন থেকে ২০ লাখ টিকা আসছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের ২৬ কোটি ডোজ টিকা লাগবে। যাই লাগুক না কেন প্রধানমন্ত্রী টিকা আনার অনুমোদন দিয়ে দিয়েছেন। টিকা নিয়ে এখন জটিলতা কেটে গেছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
চীন থেকে কত টাকায় টিকা কেনার চুক্তি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো বলতে পারবে।
রাশিয়া থেকে কবে টিকা আসবে জানতে চাইলে ড. মোমেন বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন। এ নিয়ে আলোচনা চলছে।
ডিএসএস/৩০/জুন/২০২১/নুরুল
2 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
1 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
1 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
2 স্টাফ রিপোর্টার: 2 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
2 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
6 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 8 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
7 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 7 শুক্রবার (২১