editor

প্রকাশিত: 12:48 AM, July 1, 2021

শফি চৌধুরীর নির্বাচনী প্রচারনায় বঙ্গবন্ধুর ছবি

শফি চৌধুরীর নির্বাচনী প্রচারনায় বঙ্গবন্ধুর ছবি

শফি চৌধুরীর নির্বাচনী প্রচারনায় বঙ্গবন্ধুর ছবি

1

নিজস্ব প্রতিবেদক
প্রার্থী হয়েই সিলেটের ভোটের মাঠে ব্যাপকভাবে আলোচনায় শফি আহমদ চৌধুরী। শুরুতেই আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে করেছিলেন আক্রমণ। এরপর তিনি নীরব হয়ে যান। এখন ভোটের মাঠে নীরবেই করছেন পদচারণা। স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরীকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আর আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে একটি নির্বাচনী ব্যানার। ইতিমধ্যে সিলেট-৩ নির্বাচনী আসনের প্রবেশমুখ নগরীর কমদতলী এলাকার হুমায়ূন রশীদ চত্বরে এই ব্যানার লাগানো। ব্যানারটি নজর কাড়ছে সবার।

7

এক ব্যানারে তিনি নিজের ছবি ছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি দিয়েছেন। দু’জনের ছবি এক ব্যানারে দেখে চোখ আটকে যাচ্ছে সবার। ‘আলহাজ শফি আহমদ চৌধুরীর সালাম নিন, মোটর গাড়ি চিহ্নে ভোট দিন’- স্লোগান সংবলিত এই ব্যানারের বাম পাশে দুটি ছবি রয়েছে। এর মধ্যে ওপরের ছবিটি হচ্ছে ১৯৭৪ সালের। ওই ছবির নিচে ক্যাপশনে বর্ণনা রয়েছে। ছবিতে বঙ্গবন্ধুর হাতে তার নিজস্ব তহবিল থেকে সহায়তা দেয়া হচ্ছে বলে ক্যাপশনে উল্লেখ করা হয়।

শফি চৌধুরীর নির্বাচন পরিচালনায় থাকা সদস্যরা জানান, ১৯৭৪ সালে শফি আহমদ চৌধুরী নিজের তহবিল থেকে ওই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে চেক তুলে দেন। রাষ্ট্রীয় তহবিলে অনুদান হিসেবে তিনি ওই অর্থ তুলে দিয়েছিলেন। ওই সময় ছবিটি ধারণ করা হয়েছিল। পরের ছবিটি হচ্ছে শফি আহমদ চৌধুরীর সঙ্গে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়-পরবর্তী সময়ে শফি আহমদ চৌধুরী তার ব্যক্তিগত তহবিল থেকে তৎকালীন প্রধানমন্ত্রীর হাতে ৫০ লাখ টাকার চেক প্রদান করেছিলেন। ছবিটি ওই সময় ধারণ করা হয়েছিল। দুটি ছবি পাশাপাশি দিয়ে ব্যানারটি টাঙানো হয়েছে।

3

ব্যানার প্রসঙ্গে শফি আহমদ চৌধুরী জানিয়েছেন, ‘আমি সব সময় মানুষের কল্যাণে কাজ করি। রাষ্ট্রের দুর্যোগেও আমার ব্যক্তিগত তরফ থেকে সহযোগিতা করেছি। দেশের প্রয়োজনে সব সময় সোচ্চার ছিলাম বিষয়টি বোঝাতে ব্যানারে দুটো ছবি ব্যবহার করা হয়েছে। অন্য কোনো কারণে নয়। নিজ এলাকার উন্নয়নেও তার অতীতে অবদান ছিল, আগামীতেও থাকবে বলে জানান।’

2

এদিকে- শফি আহমদ চৌধুরীর ঘনিষ্ঠজন সাংবাদিক-ব্যাংকার রাজু আহমদ জানিয়েছেন, সিলেট-৩ আসনের প্রবেশমুখে এই ব্যানারটি টাঙানো হয়েছে। তিনটি উপজেলার ২১টি ইউনিয়নে একেকটি ব্যানার টাঙানো হবে। এদিকে- ভোট প্রচারণায় নির্বাচন কমিশনের নির্দেশনা মেনেই সাদাকালো পোস্টার তৈরি করেছেন শফি আহমদ চৌধুরী। এই পোস্টারও টাঙানো হচ্ছে নির্বাচনী এলাকার তিনটি উপজেলায়। মোটরগাড়ি মার্কার ওই পোস্টারের ডানপাশের কোনায় শফি চৌধুরীর একটি বড় ছবি রয়েছে। পোস্টারে সাবেক এমপি উল্লেখ করে তিনি ‘স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী’ হিসেবে নিজের পরিচিতি তুলে ধরেছেন। তবে, প্রতীক হিসেবে তিনি যে মোটরগাড়ি ব্যবহার করেছেন, সেই কারের ভেতরেও শফি চৌধুরীর একটি ছবি ব্যবহার করা হয়েছে। এতে স্পষ্টই বোঝা যাচ্ছে- কারের ভেতর থেকে চেয়ে আছেন শফি আহমদ চৌধুরী। তার এই পোস্টারটিও ইতিমধ্যে ভোটারদের নজর কেড়েছে।

3

ডিএসএস/০১/জুলাই/২০২১/নুরুল

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

3 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

3 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

7 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

2 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

6 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

5 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

7 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

6 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,

1
3