editor
প্রকাশিত: 7:14 PM, July 1, 2021
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার শাহজালাল সারকারখানা এলাকায় টেলিকম কোম্পানি বাংলালিংক টাওয়ারের মূল্যবান ৪টি ব্যাটারি চুরি হয়েছে।
বুধবার দিবাগত মধ্য রাতে শাহজালাল সারকারখানা এলাকায় টেলিকম কোম্পানি বাংলালিংক টাওয়ারে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, সংঘবদ্ধ চোরেরা ব্যাটারি নিয়ে পালিয়ে যাবার সময় কারখানা এলাকার দায়িত্বরত আনসার সদস্যদের সন্দেহ হলে তারা চোরদের আটক করেন। পরে খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় অভিযানের নেতৃত্ব দেওয়া ফেঞ্চুগঞ্জ থানার এস আই আশরাফুল আলম তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪ জন চোর আটক করেন।
চুরি যাওয়া ৩ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ৪টা ব্যাটারি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত সবাই সিলেট জৈন্তাপুর থানা এলাকার ওয়াজকুরুনির পুত্র সাইফুর রহমান (২৪), আমির হোসেনের পুত্র দেলোয়ার হোসেন (২৫), কালা মিয়ার পুত্র সাদিক আমহেদ (২০) ও আতাউর রহমানের পুত্র কয়সর আহমেদ।
এ ব্যাপারে বাংলালিংকের প্রতিনিধি ফেঞ্চুগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃত আসামীদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতার করতে অভিযান চলছে বলে জানান তিনি।
ডিএসএস/০১/জুলাই/২০২১/রেদওয়ান
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না