editor
প্রকাশিত: 6:03 PM, July 3, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে সিলেটে সিটি করপোরেশন। শনিবার (৩ জুলাই) কঠোর লকডাউনের তৃতীয় দিনে নগরীর কালিঘাট, আম্বরখানা ও মেডিকেল রোডে অভিযান চালিয়ে ফার্মেসিসহ বিভিন্ন দোকানে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ২০ টি মামলা দায়ের ও ৬ হাজার টাকা জরিমানা করেন সিসিকের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়। অভিযানে সহযোগিতা করে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসইমপি)। অভিযানের বিষয়টি ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনার সংক্রমণ ঠেকাতে সিলেটেও চলছে কঠোর লকডাউন। কিন্তু এই সময়েও অনেকে স্বাস্থ্যবিধি মানছে না ঠিকমতো। শনিবার দুপুর থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর কালিঘাট, আম্বরখানা ও মেডিকেল রোডসহ বিভিন্ন স্থানে নিত্যপণ্যের দোকান এবং ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ২০টি মামলা দায়ের করা হয়েছে।
অভিযানকালে ক্রেতা-বিক্রেতার মুখে মাস্ক না থাকা ও শারীরিক দূরত্ব বজায় না রাখার দায়ে বিভিন্নজনকে ৬ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়।
কঠোর লকডাউন বাস্তবায়নে সিসিকের এমন অভিযান প্রতিদিনই অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়।
ডিএসএস/০৩/জুলাই/২০২১/রেদওয়ান
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না