editor

প্রকাশিত: 2:22 PM, July 5, 2021

গ্রাহকের চাপে নির্ধারিত সময়ে শেষ হয়নি ব্যাংক লেনদেন

গ্রাহকের চাপে নির্ধারিত সময়ে শেষ হয়নি ব্যাংক লেনদেন

অনলাইন ডেস্ক
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধি-নিষেধের কারণে ব্যাংকিং সময়সীমা সীমিত করায় নির্ধারিত সময়ে লেনদেন সম্পন্ন করতে পারেনি ব্যাংকগুলো।

সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়ানোর কারণে সেবা গ্রহিতাদের অপেক্ষা করতে হয়েছে ব্যাংকের বাইরেও।

সোমবার (৫ জুলাই) রাজধানীর মতিঝিল, গুলশান, বনানী ও বসুন্ধরা আবাসিক এলাকার ব্যাংকগুলোর শাখায় গিয়ে দেখা যায় গ্রাহকদের উপচে পড়া ভিড়। ভেতরে সামাজিক দূরত্ব মেনে লাইনের কারণে ব্যাংকের বাইরেও লম্বা লাইন দিয়ে অপেক্ষা করছেন গ্রাহকরা।

ব্যাংকে প্রবেশের সময় শরীরের তাপমাত্রা পরিমাপের সঙ্গে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করাচ্ছেন নিরাপত্তা কর্মীরা।

এ বিষয়ে রূপালী ব্যাংক স্থানীয় শাখার মহাব্যবস্থাপক খান মো. ইকবাল বলেন, সামাজিক দূরত্ব মেনে লেনদেন চলছে। এতে গ্রাহকদের লম্বা লাইন দেখা যাচ্ছে। ‘লকডাউনে’র সময় ব্যাংক পরিচালনা ও লেনদেনের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে চলা হচ্ছে।

সিটি ব্যাংকের গুলশান শাখায় গিয়ে দেখা গেছে, তিন কাউন্টারে নগদ লেনদেনের পাশাপাশি আরও একটি কাউন্টারে চেক ক্লিয়ারিং করা হচ্ছে। ভেতরে সব গ্রাহক সামাজিক দূরত্ব মেনে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। ফলে ভেতরে দু’টি লাইনে ১০-১২ জন গ্রাহক দাঁড়াতে পারছেন। বাইরেও অপেক্ষা করছেন অনেকেই।

সিটি ব্যাংকের এ শাখায় বেলা ১টা পর্যন্ত অপেক্ষা করে দেখা যায়, লেনদেনের জন্য বেশ কয়েকজন গ্রাহক অপেক্ষা করছেন।

এ বিষয়ে সিটি ব্যাংকের গুলশান শাখার ম্যানেজার হাসান মাহমুদ বলেন, টানা চারদিন ব্যাংক বন্ধ থাকার পরে অনেকেই ব্যাংকে এসেছেন। কেউ টাকা জমা দিচ্ছেন। আবার কেউ কেউ উত্তোলন করতে এসেছেন। দেড়টার আগে ব্যাংকে আসা সব গ্রাহকের সেবাই নিশ্চিত করা হবে।

ইস্টার্ন ব্যাংকের গুলশান শাখার নিরাপত্তা কর্মী আজিজুল ইসলাম বলেন, ‘লকডাউনে’র কারণে দেড়টার পরে কোনো গ্রাহককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আগে যারা এসেছেন, তাদের সবাইকে ভেতরে প্রবেশ করানো হয়েছে। সময় যতই লাগুক সবাই সেবা পাবেন। সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে ভেতর থেকে একজন বের হলে বাইরে থেকে একজনকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। প্রবেশের আগে শরীরের তাপমাত্রা পরিমাপের পাশাপাশি হাত স্যানিটাইজড করা হচ্ছে।

করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর সংক্রমণ বাড়ায় ১ জুলাই থেকে বিধি-নিষেধ আরোপ করেছে সরকার। বিধি-নিষেধের মধ্যে সীমিত পরিসরে ব্যাংকিং ব্যবস্থা চালু রাখার জন্য বাংলাদেশ একটি সার্কুলার জারি করে লেনদেন ও অন্যান্য নির্দেশনা দিয়েছে ব্যাংকগুলোকে।

৩০ জুন এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত একটি সার্কুলার সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাষ্ট্র-মালিকানাধীন ব্যাংকগুলোর ক্ষেত্রে ব্যাংক ব্যবস্থাপনার বিবেচনায় প্রতিটি জেলা সদরে ও উপজেলায় একটি করে শাখা খোলা রাখতে হবে।

অন্যান্য সব ব্যাংকের ক্ষেত্রে প্রতিটি জেলা সদরে একটি শাখা খোলা রাখতে হবে এবং জেলা সদরের বাইরে ব্যাংক ব্যবস্থাপনার বিবেচনায় অনধিক দু’টি শাখা খোলা রাখা যাবে।

ব্যাংকের প্রধান কার্যালয়ের অত্যাবশ্যকীয় বিভাগগুলো যথাসম্ভব সীমিত লোকবলের মাধ্যমে খোলা রাখতে হবে। ব্যাংকের প্রিন্সিপাল-প্রধান শাখা এবং সব বৈদেশিক বাণিজ্য শাখা (এডি শাখা) সীমিত সংখ্যক অত্যাবশ্যকীয় লোকবলের মাধ্যমে খোলা রাখতে হবে।

ডিএসএস/০৫/জুলাই/২০২১/রেদওয়ান

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন