editor

প্রকাশিত: 3:00 PM, July 5, 2021

এবার কাস্পিয়ান সাগরে দাউ দাউ করে জ্বলছে আগুন

এবার কাস্পিয়ান সাগরে দাউ দাউ করে জ্বলছে আগুন

অনলাইন ডেস্ক
কাস্পিয়ান সাগরে দাউ দাউ করে জ্বলছে আগুন। সাগরের ওই অংশে আজারবাইজানের তেল ও গ্যাসফিল্ড রয়েছে। তবে আগুনের সূত্রপাত তেল ও গ্যাসফিল্ড থেকে নয় বলে জানা গেছে।

রোববার সাগরের মাঝখানে হঠাৎ বিস্ফোরণ হয়। এর পরই সাগরের মাঝে আগুন জ্বলতে শুরু করে। খবর ডিডব্লিউর।

প্রথমে ধারণা করা হচ্ছিল— হয়তো গ্যাস অথবা তেলের খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিন্তু তেল ও গ্যাসের খনি সুরক্ষিত আছে— এটি নিশ্চিত হওয়ার পর বিশেষজ্ঞরা ধারণা করছেন, সম্ভবত একটি মাড ভলক্যানো অর্থাৎ, ছোট আগ্নেয়গিরি জেগে উঠেছে।

পরে আজারবাইজানের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, খনিতে কোনো বিস্ফোরণ হয়নি। আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হচ্ছে।

আজারবাইজানের রাষ্ট্রীয় তেল সংস্থা সোকারের মুখপাত্র জানিয়েছে, গ্যাস ও তেলের ফিল্ড থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ঘটনাটি ঘটেছে।

আজারবাইজান আবহাওয়া দপ্তর জানায়, ভূপৃষ্ঠে বেশ কিছু মাড ভলক্যানো বা ছোট আগ্নেয়গিরি আছে। সেখানে অগ্নুৎপাতের সময় প্রথমে বিস্ফোরণ হয়, তার পর লাভার সঙ্গে কাদা বের হতে শুরু করে। সমুদ্রপৃষ্ঠেও এ ধরনের আগ্নেয়গিরি আছে। কাস্পিয়ান সাগর অঞ্চলে এর সংখ্যা অনেক। তেমনই একটি আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত শুরু হয়েছে। বিস্ফোরণও হয়েছে সেখানেই।

এর আগে মেক্সিকো উপসাগরে সমুদ্রের মাঝখানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। সেই আগুন পাঁচ ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর নেভানো সম্ভব হয়।

মেক্সিকো উপসাগরে ইউকাটান উপদ্বীপ এলাকার কাছেই শুক্রবার ওই আগুন লেগেছিল।

দেশটির জাতীয় তেল উত্তোলন সংস্থা পেমেক্স জানিয়েছে, সমুদ্রের নিচে থাকা পাইপলাইনের গ্যাস লিক হওয়ার কারণে লেগেছিল ওই আগুন।

 

 

ডিএসএস/০৫/জুলাই/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন