editor

প্রকাশিত: 5:34 PM, July 5, 2021

রোটারি ক্লাব অব বিয়ানীবাজার দেশসেরা হওয়া বিরল কৃতিত্ব : রোটারিয়ান জামিল হোসেন

রোটারি ক্লাব অব বিয়ানীবাজার দেশসেরা হওয়া বিরল কৃতিত্ব : রোটারিয়ান জামিল হোসেন

8

নিজস্ব প্রতিবেদক :: শেখ সাদী রহ. বলেছেন, সেজদা ও তসবিহ দেখলে খোদ এলাহি ভুলবে না। মানবসেবার কুঞ্জি ছাড়া স্বর্গদ্বার খুলবে না। তাঁর কথাটি মাথায় রেখে যে দুজন স্যামারিটানের ড্রিমটিম মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুরতম সময় (২০২০-২১) সাল ব্যাপী করোনার মরণ ছোবলকে উপেক্ষা করে মানবতার সেবায় তাঁদের জান-মাল আল্লাহর নির্দেশিত পথে উৎসর্গ করতে কোনো বিনিময় চাননি, কার্পণ্য দেখাননি চাওয়া-পাওয়ার এ পার্থিব দুনিয়ায়। হাটি হাটি পা পা করে অতি সন্তর্পণে অভিষ্ট লক্ষ্যাভিমুখে এগিয়েছেন তাঁরা এবং এ দুঃসময়ে যখন মানুষ স্বেচ্ছায় গৃহবন্দি, তাঁরা সদলবলে বের হয়েছেন মাঠে বিয়ানীবাজার রোটারি ক্লাবের রোটারিয়ান ইমরান ও আলাল পঞ্চাশেরও অধিক প্রকল্প বাস্তবায়ন করে বিমোহিত করেছেন সবাইকে।

7

এমনকি স্বয়ং গভর্নর এবং আহমেদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্ণধার বিশিষ্ট শিল্পপতি ডা. বেলাল উদ্দিন আহমেদ তাঁর সাম্প্রতিক বিয়ারনীবাজার রোটারি ক্লাবের কার্জকর্ম পরিদর্শনে এসে বিস্ময় প্রকাশ করে অভিনন্দিত করেছেন বিয়ানীবাজার রোটারি ক্লাবকে। আবেগাপ্লুত না হয়ে কি পারা যায় বলুন? কি নামে অভিহিত করবো, কি গুনের বিশেষণে বিশেষায়িত করবো তাঁদের নিরলস কর্মযজ্ঞেকে আহাঃ কি মহান মানুষ তাঁরা, মানবতার অহংকার, কৃতি সন্তান, এলাকার শ্রেষ্ট ব্যক্তিত্ব, স্বর্ণগর্ভা মায়ের অমূল্য রত্ন? অতএব, এসব লোকগাঁথা শব্দালংকার ছাড়া ভাবপ্রকাশের মাধ্যম আর কি?

8

কিন্তু তাঁরা এসব ক্ষণিকের হীনমন্যতাকে পাশ কাটিয়ে না চাওয়ার সেবাব্রতে নিজেদের সময়কে বিলিয়ে দিয়েছিলেন কেবল বাংলাদেশের জন্য নয়, বরং বলবো বিশ্বমানবতার সেবায় রাতদিন রোটারি ইন্টারন্যাশনালের সুযোগ্য প্রতিনিধি হয়ে, প্রগতির প্রতীক রোটারির চলমান চাকায় ভর করে ঘুরে বেড়িয়েছেন নিজ সীমানার গণ্ডি পেরিয়ে দেশে-বিদেশে, উড়িয়েছেন রোটারির শুভ্রপতাকা তাঁদের সব কর্মপ্রকল্পের নির্ধারিত স্থানে, সর্বত্র আমাদের গর্বিত করেছেন ক্লাবকে প্রশংসিত করে নিয়ে গেছেন কৃতিত্বের পরম শিখরে, সেবার গুন ও মানে বিশ্বাসের এক সুউচ্চ মার্গে।

আজ কেবল আমাদের রোটারি ক্লাব নয়, পুরো বিয়ানীবাজারকে তাঁরা নিয়ে গেছেন বন্দরনগরী চট্টলার ঝলমল ফেনিল সমুদ্র সৈকতের পাশে, পাঁচ তারকা রেডিসন ব্লু হোটেলে দু’দিন ব্যাপি আন্তর্জাতিক মানের উৎসব মুখর সুপারগালা অনুষ্ঠানের রঙিন আলোর বন্যায়। বাহঃ বিশেষায়িত বর্ণিল প্রশংসার ফুলঝুরিতে তাঁদের কর্মের প্রতিদান দিলো রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২। তাঁরা গলায় পরলেন বিজয়মাল্য, মুষ্টিবদ্ধ হস্তে শোভিত হলো শ্রেষ্টত্বের ক্রেষ্ট। আজ সত্যিসত্যিই ধন্য আমরা, গর্বিত বিয়ানীবাজার রোটারি ক্লাব।
রোটারিয়ান আলাল উদ্দিন (প্রাক্তন সেক্রেটারি), তিনি পুরো দেশের সব সেক্রেটারিদের মধ্য হতে শ্রেষ্টত্বের স্বীকৃতি পেলেন বিয়ানীবাজার পৌর শহরের মেইনরোড ও নানা স্থানে তাঁর নিজস্ব প্রচেষ্টা ও অর্থায়নে “রোড সাইন এওয়ারন্যাস্ প্রজেক্ট” বাস্তবায়নের জন্য।

3

আর রোটারিয়ান মো. ইমরান হোসেন দীপক (প্রাক্তন প্রেসিডেন্ট) কে দেশবরেণ্য দশজন প্রেসিডেন্টদের মধ্যেকার শ্রেষ্ট একজন নির্বাচিত করায় উচ্ছ্বসিত সম্মানে আসীন হলো রোটারি ক্লাব অফ বিয়ানীবাজার, গর্বিত হলাম আমরা পুরো বিয়ানীবাজারবাসী আবাল বৃদ্ধবনিতা। আমরা অন্তরের অন্তস্থল থেকে আপনাদের ফুলেল শুভেচ্ছা, উষ্ণ অভিনন্দন ও সংগ্রামী অভিবাদন জানাই।

5

আমার অতি প্রিয়ভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট রোটারিয়ান মো. নজরুল ইসলাম (প্রাক্তন প্রেসিডেন্ট) গেলো রোটাবর্ষে এ্যাডিশনাল জোনাল কো-অর্ডিনেটর হিসেবে ক্লাবের সার্বিক মঙ্গলার্থে তাঁর অনবদ্য নেতৃত্বের স্বীকৃতি স্বরুপ ক্রেস্ট প্রদানে সম্মানিত হন। ধন্যবাদ দিতেই হয় আমাদের প্রাক্তন গভর্নর ডা. বেলাল উদ্দিন আহমেদ মহোদয়কে। তিনি সোনা চিনতে নূন্যতম ভুল করেননি। নজরুল ইসলাম লিটনকে রক্তলাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন।

এতো গেলো পার্থিব বিশ্বের জমকালো প্রাপ্তি, কিন্তু তাঁদের এ মানবসেবার অনন্য উপহার অপেক্ষা করছে পরকালে, সব বান্দাদের সামনে আল্লাহ সুবহানুতালা কর্তৃক প্রকৃত পুরষ্কারের মধ্যদিয়ে; আমরা আশাবাদী তাঁদের যোগ্যতা যখন মানবিক বিচারে পরিক্ষিত। নিশ্চয়ই আল্লাহ সুবহানুতালা তার প্রিয় বান্দাদের ত্যাগকে পুরস্কৃত করবেন, ইনশাআল্লাহ! কেননা পবিত্র কুরআনে স্বয়ং আল্লাহ রাব্বুল আল-আমিন উল্লেখ করেছেন, নিশ্চয় দানশীল পুরুষ ও দানশীল নারী এবং যারা আল্লাহকে উত্তম করয দেয়, তাদের জন্য বহুগুণ বাড়িয়ে দেয়া হবে এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক প্রতিদান।’ {সূরা আল-হাদীদ, আয়াত : ১৮}

লেখক : রোটারিয়ান মো. জামিল হোসেন (শিক্ষক)
মোবাইল: ০১৭৭৬-৪৫৫২৮৬৮

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

1 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

5 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

6 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

6 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

2 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

4 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

8 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

8 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

1
7