admin
প্রকাশিত: 7:10 PM, July 5, 2021

নিহত যুবলীগ নেতা
দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাইয়ে লেচু মিয়া (২৮) নামে এক ওয়ার্ড যুবলীগ সভাপতিকে প্রকাশ্য দিবালোকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ সোমবার দুপুরের দিকে উপজেলার ধলবাজারের একটি সেলুনে এ ঘটনা ঘটে।
নিহত লেচু মিয়া ভাটিধল গ্রামের হামিদ আলী মিয়ার ছেলে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিরাই উপজেলার ভাটিধল গ্রামের হামিদ আলীর ছেলে লেচু মিয়ার সঙ্গে প্রতিবেশী আব্দুস শহিদের ছেলে দুবাই ফেরত জেন্টু মিয়ার (২৮) বাড়ির সীমানাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল।
সোমবার বেলা সাড়ে ১১টায় লেচু মিয়া ধলবাজারে একটি সেলুনে বসেছিলেন। এ সময় হঠাৎ করে জেন্টু মিয়া ধারালো ছোরা দিয়ে লেচু মিয়ার গলায় কোপ দেয়। গলা কাটার পরও এলোপাতাড়ি কোপাতে থাকে জেন্টু।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহতাবস্থায় লেচুকে দিরাই হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় লেচু মিয়া মারা যান।
তাড়ল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমদ চৌধুরী জানান, নিহত লেচু মিয়া তাড়ল ইউনিয়ন যুবলীগের ১নং ওয়ার্ড সভাপতি ছিলেন।
নিহতের চাচাত ভাই রাজু মিয়ার দাবি, জেন্টু মিয়া, তার সহোদর রায়হান মিয়া ও সোহান মিয়া মিলে লেচু মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। জেন্টু মিয়া এলাকায় নানা অপরাধের সঙ্গেও সম্পৃক্ত। তিনি ঘাতকদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ওসি আজিজুর রহমান জানান, হাওরাঞ্চলের বাজারে হত্যাকাণ্ডটি ঘটেছে। হত্যাকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। ঘাতকদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডিএসএস/০৫/জুলাই/২০২১/নুরুল
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন