admin
প্রকাশিত: 7:37 PM, July 6, 2021

সিলেটের করোনা
নিজস্ব প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩৮৭ জন। এর মধ্যে ১৯১ জনই সিলেট জেলার।
সুনামগঞ্জে ৫৬ জন, হবিগঞ্জে ২৮ জন, মৌলভীবাজারে ৫৬ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
শনাক্ত বাড়ার দিক থেকে এটাই চলতি বছরের সর্বোচ্চ বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের ডা. নুরে আলম শামীম।
তিনি জানান, করোনার ডেল্টা ভেরিয়েন্ট দেশের ৭৮ শতাংশ এলাকায় ছড়িয়েছে। সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
অধিদপ্তরের তথ্য মতে, গত বছরের এপ্রিল থেকে এ বছরের ৬ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ৪৯৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন সিলেট জেলায় ৪০০ জন, সুনামগঞ্জে ৩৪ জন, হবিগঞ্জে ২২ জন ও মৌলভীবাজারের ৩৭ জন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, নতুন করে আক্রান্ত ৩৮৭ জনসহ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা মোট ২৭ হাজার ৩৫৪ জন। এর মধ্যে শুধু সিলেট জেলাতেই ১৮ হাজার ৬৩ জন, সুনামগঞ্জে ৩ হাজার ১৩৩ জন, হবিগঞ্জে ২ হাজার ৯২০ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ২৩৮ জন করোনায় আক্রান্ত হন।
সুস্থ হয়েছেন ২৪ হাজার ২১৭ জন। এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৫০২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৪৮ জন, হবিগঞ্জে ২ হাজার ১১৭ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৭৫০ জন।
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৪৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ৪২৬ জন, সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে আরও ১৯ জন।
ডিএসএস/০৬/জুলাই/২০২১/নুরুল
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে