editor
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২০
জৈন্তাপুর প্রতিনিধি:-
সিলেটের জৈন্তাপুর উপজেলায় অসময়ের অতিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে নিম্নাঞ্চলের গ্রামগুলো প্লাবিত, শত শত পরিবার পানিবন্ধি। যোগাযোগ ব্যবসস্থা বিচ্ছিন্ন, কৃষি জমি পানির নিচে তলিয়ে যাওয়ায় হুমকীর মুখে আগামীর সম্ভাবনা। বিশুদ্ধ পানির অভাবে রোগ-বালাই সহ স্বাস্থ্য ঝুকির আশংকা রয়েছে। পানির নিচে রয়েছে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান।
সাম্প্রতিক সময়ের প্রভল বৃষ্টিপাতে স্থানীয় নদ-নদীর পানি ত্রুমেই বৃদ্ধি পাচ্ছে। এতে উপজেলার নিম্নাঞ্চলের সব-কটি গ্রামের মানুষ সম্পূর্ণরূপে পানিবন্ধি। ২৬ সেপ্টেম্বর সরেজমিন ঘুরে দেখা যায় উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের ডুলটির পাড়, শেওলারটুক, বাওন হাওড়, চাতলার পাড়, খারুবিল, বাউরভাগ, কাটাখাল, লামনীগ্রাম, মুক্তাপুর, বিরাইমারা, লক্ষীপুর, আমবাড়ী, মোয়াখাই, নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ী, হর্ণি, ময়নাহাটি, বন্দরহাটি, মেঘলি সহ প্রায় ১৫/২০ টি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পানির নিচে তলিয়ে গেছে আমন ধান, আসন্ন মৌসুমের হরেক রকম শাক-সবজি। বিভিন্ন জাতের গবাদি পশু ঘরে ঘরে আটকে রাখা হয়েছে, খাদ্য সংকটে এই গবাদি পশুগুলোর প্রাণহানির আশংকা রয়েছে।
তাছাড়া অনেক পরিবার আছে যারা দৈনিক শ্রমের সাথে সম্পৃক্ত এই শ্রেণীর মানুষগুলো অনাহারে অর্ধাহারে দিনযাপন করছে। এসময় অন্ততপক্ষে এই পরিবারগুলোর মাঝে কিছুটা হলেও শুকনো খাবার বিতরন করা প্রয়োজন।
এদিকে পানিবন্ধি গ্রামে বিশুদ্ধ পানির সংকট রয়েছে। যে সকল বাড়ীতে টিউবওয়ের অক্ষত আছে সেই বাড়ী থেকে দূর-দূরান্তের বা অন্য গ্রাম থেকে এসে খাবার পানি সংগ্রহ করা হচ্ছে, তাও আবার এক বাড়ী থেকে অন্য বাড়ী যাওয়ার বাহন হচ্ছে ছোট ছোট নৌকা।
এ অবস্থায় স্থানীয় বাসিন্দাদের সাথে আলাপকালে জানা যায়, বর্তমানে তারা বড়ই অসহায়, তাই জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে তারা দাবী রাখছেন ত্রাণ সামগ্রী যদি আমাদের ভাগ্যে নাও ঝুটে, তবে স্বাস্থ্য বিভাগের মাধ্যমে অন্তত পানি বিশুদ্ধ করণের ব্যবস্থা করে দেন। আর এতে করে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার আগ মুহুর্ত পর্যন্ত পানি পান করে বেচে থাকতে পারব।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে জৈন্তাপুর উপজেলায় ১০ হাজার ৯ শ ৫৫ একর জমিতে দেশীয় ও উন্নত জাতের ধানের চারা রুপন করা হয়েছে। এর মধ্যে বেশির ভাগই ধানরে চারা বন্যার পানিতে তলিয়ে গেছে। উন্নত ধানের চারা ১০ থেকে ১২ দিন পানির নিচে থাকলেও দেশীয় জাতের ধানের চারা পচন দেখা দিতে পারে। বৃষ্টি কমে গেলে এবং বন্যা পরিস্থিতির উন্নতি হলে ক্ষয়ক্ষতির পরিমান কম হবে বলে মনে করছে কৃষি বিভাগ।
2 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ
3 ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ
7 স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ
4 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮
4 ইকবাল বাহার, কানাইঘাট: 5 থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে
8 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও
8 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র
4 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে