admin
প্রকাশিত: 4:14 PM, July 7, 2021

সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির নিজ উদ্যোগে অসহায় মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
কঠোর লকডাউনে করোনা ভাইরাস মহাসংকটে প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এর আহ্বানে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির নিজ উদ্যোগে অসহায় নিম্নমধ্যবিত্ত ও বিভিন্ন স্তরের মানুষের মাঝে চাউল, ডাইল, তেল, আলু, পিয়াজ ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আজ বুধবার নগরীর আম্বরখানাস্থ দর্শন দেউড়ী এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণকালে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, বিশ্বব্যাপী আমরা একটি কঠিন দুঃসময় পার করছি। করোনা মহামারীর এই সময়ে চলমান লকডাউনে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার আন্তরিকভাবে দেশের মানুষের জীবন বাঁচাতে ও জীবন সাজাতে কাজ করছেন। আমাদের সকলকে যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ করা প্রয়োজন। অনুষ্ঠানে স্বাস্থ্য বিধি মেনে মানুষের মাঝে চাউল, ডাইল, তেল, আলু, পিয়াজ ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়েছেন অসখ্য মানুষ। খাদ্য আর কর্মের জন্য আজ ঘরে ঘরে হাহাকার দেখা দিয়েছে। কঠোর লকডাউন দিয়ে সরকার দেশের মানুষের জীবন বাঁচানোর চেষ্ঠা করে যাচ্ছেন। সে জন্য আমাদের সকল সরকারি বিধিনিষেধ মেনে যেতে হবে। সরকারের পাশাপাশি সমাজের বিবেকবান ও বিত্তবানদের দরিদ্র অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাড়াতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, এডভোকেট আকবর হোসেন, এডভোকেট আবুল কাশেম, রুপম আহমদ, এমদাদ হোসেন ইমু, সাকারিয়া হোসেন সাকি, আমিনুল ইসলাম আমিন, আকিল আহমদ, মো. শাহান, মনসুর আহমদ, মহানগর ছাত্রলীগ নেতা অমিত জিৎ সহ সিলেট মহানগর যুবলীগের বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিথ ছিলেন।-বিজ্ঞপ্তি
ডিএসএস/০৭/জুলাই/২০২১/নুরুল
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন