editor
প্রকাশিত: 4:11 PM, September 27, 2020
কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেটের কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খানের পরিকল্পনা কমিশনের বদলী জনীত উপলক্ষ্যে তাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের আয়োজনে অডিটোরিয়ামে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর মুমিন চৌধুরী। উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. আব্দুল্লাহ শাকিরের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা আসাদ উদ্দিন ও পৌর ছাত্রলীগের সভাপতি নোমান আহমদ রোমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত বিদায়ী অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান তার বক্তব্যে বলেন, কানাইঘাটে এক বছরের অধিক সময় সরকারি দায়িত্ব পালনকালে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক মহল, সূধীজন, সাংবাদিক সহ সকল মহলের অকুন্ঠ সমর্থন ও সহযোগিতা পেয়েছিলাম বিধায় সরকারের নির্বাহী আদেশ পালনের পাশাপাশি উন্নয়ন মূলক কর্মকান্ড ত্বরান্বিত সহ প্রশাসনিক সকল সেবা জনগণের দূরগোড়ায় পৌঁছে দিতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। সরকারি নির্বাহী আদেশ পালন করতে গিয়ে উদ্দেশ্যমূলক ভাবে কারো ক্ষতি করার চেষ্টা করিনি, আইন মোতাবেক কাজ করতে গিয়ে সবাইকে সন্তোষ্ট দেয়া সম্ভব নয়। তারপরও দায়িত্ব পালন করতে গিয়ে কারো মনে কোন ধরনের কষ্ট দিয়ে থাকলে তা ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখার জন্য সভাপতির আহ্বান জানান বিদায়ী নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান। তিনি আরো বলেন, কানাইঘাটের মানুষজন অত্যন্ত ভালো, আপনাদের কথা সব-সময় আমার মনে থাকবে। আমিও আপনাদের জন্য কাজ করার চেষ্টা করেছি, কানাইঘাটে কর্মরত থাকা অবস্থায় একদিনও সরকারি ছুটি নেইনি। যেখানে যাচ্ছি সেখানে কানাইঘাটের মানুষের কাজ করার সুযোগ থাকলে আপনাদের জন্য কিছু করার চেষ্টা করব। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী বলেন, বিদায়ী নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান একজন সৎ, নিষ্ঠাবান, দক্ষ, সাহসী, সরকারি কর্মকর্তা ছিলেন। দুর্নীতিবাজদের সাথে আপোষ করেননি, কোন ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেননি সরকারি আদেশ পালন করতে গিয়ে তিনি দিনরাত মানুষের জন্য কাজ করেছেন। কানাইঘাটের মানুষ তাকে সব-সময় স্মরণ রাখবে। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী বারিউল করিম খানের কর্মদক্ষতা সততার জন্য সবাই তার প্রশংসা করেন। রাজনৈতিক মহল, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, সূধীজন, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কানাইঘাট সরকারি কলেজের উপাধ্যক্ষ লোকমান হোসেইন, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাও. আবুল হোসাইন, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডাঃ ফয়াজ আহমদ, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, কানাইঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি কেএইচএম আব্দুল্লাহ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, কানাইঘাট বেসরকারি শিক্ষা ট্রাস্টের সভাপতি চরিপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুজম্মিল আলী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মহি উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, প্রাথমিক শিক্ষক আনোয়ার হোসেন, চতুল বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আব্দুর রশিদ, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি সচিব নজমুল ইসলাম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদায়ী নির্বাহী কর্মকর্তাকে উপজেলা পরিষদ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন