editor
প্রকাশিত: 7:40 AM, September 28, 2020
আহমেদ হোসাইন ছানু, জগন্নাথপুর
সুনামগঞ্জের প্রবাসী অধুষ্যিত জগন্নাথপুরে দিন দিন বেড়েই চলছে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম । সরেজমিনে পৌর এলাকার বিভিন্ন হাট বাজারে গিয়ে দেখা যায় সিদ্ধ চাউল ৫৫-৬০ টাকা কেজি, আতব ৩৭-৪৫ টাকা পর্যন্ত ,পেয়াজ ৭০-৮০ টাকা কেজি, আলু ৩৫-৪০ টাকা কেজি, শসা ৬০-৭০ টাকা কেজি, লাউ ৮০-১০০ টাকা প্রতিটি, টমেটো ১০০ টাকা, শিম ১৬০-১৮০ টাকা এবং কাচামরিচ ২০০টাকা কেজি পর্যন্ত দরে বিক্রি হচ্ছে। এবং মাছ বাজারেও একিই অবস্থা । অনেকেই মাছ কিনতে না পেরে ফিরছেন খালি হাতে, আবার অনেকে মাছের বদলে শাক-সবজি, ডাল কিনছেন। অন্যদিকে ব্রয়লার মোরগের দাম কম থাকায় বাধ্য হয়ে এটিই বেচে নিয়েছেন সাধারণ ক্রেতারা। বাজারে আসা কয়েকজন ক্রেতার সাথে আলাপকালে রুসেল নামে এক ক্রেতা বলেন- নুন আনতেই আমার পান্তা ফুরায় তার মধ্যে যদি তরি তরকারীর এতো দাম হয়, তাহলে আমরা কি খেয়ে বাঁচবো । নিরুপায় হয়ে ১.৪ কেজি ওজনের একটি ব্রয়লার মোরগ ১৮০ টাকা ও এক কেজি আলু ৩৫ টাকায় কিনে বাড়ী ফিরে যাচ্ছি । রিক্সা চালক কদম আলী বলেন- সংসারে ছেলে-মেয়ে সহ আমরা ৫ জন সদস্য । সারাদিন রিক্সা চালিয়ে ২৫০ থেকে ৩০০ টাক্রা বেশী কামানো যায়না , কিন্তু বাজারে আসলে ৫০০ টাকায় ও প্রয়োজনীয় বাজার পন্য কেনা সম্ভব হয়না । লাগামহীন দামের ব্যাপারে ব্যবসায়ীদের কাছে জানতে চাইলে? তারা বলেন- একদিকে করোনা অন্যদিকে বন্যায় বহু কৃষি জমি বিনষ্ট হয়ে যাওয়াতে উৎপাদন অনেক কমে গেছে, এবং যোগাযোগ ব্যাবস্থার বেহাল দশার কারণে আমাদেরকে অতিরিক্ত গাড়ী ভাড়া গুনতে হয়, তাই আমরা যখন যেমন দামে কিনি সেরকম দামেই সীমীত লাভে বিক্রি করি। সচেতন মহলের দাবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেনো অতিশীঘ্রই বাজারে নিত্যপন্যের দাম মনিটরিং সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহন করেন।
6 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
3 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
5 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
2 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
5 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
3 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
3 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা
5 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে