editor
প্রকাশিত: 1:20 PM, July 8, 2021

করোনা
নিজস্ব প্রতেবেদক
মহামারি করোনাভাইরাসে সিলেটে সংক্রমণ যেন এখন গণহারে হচ্ছে। প্রতিদিন শত শত মানুষ আক্রান্ত হচ্ছেন। সর্বশেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যায় নতুন রেকর্ড তৈরি হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন আরোও ৩৮৯ জন। যা এ যাবৎকালে সিলেটে সর্বোচ্চ। একই সময়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
এর আগে গত ৬ জুলাই সকাল ৮টা অবধি পূর্বের ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৩৮৭ জন করোনাক্রান্ত রোগী সনাক্ত হয়েছিলেন সিলেট বিভাগে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সুলতানা রাজিয়া জানান, বৃহস্পতিবার সকাল ৮টা অবধি পূর্বের ২৪ ঘন্টায় সিলেট বিভাগের চার জেলায় ৩৮৯ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন। সনাক্তের হার ৪০.১৪ ভাগ। এ সময়ে মারা গেছেন আরও ৩ জন।
আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২১৬ জন, সুনামগঞ্জের ১৬ জন, মৌলভীবাজারের ৬৬ জন ও হবিগঞ্জের ৫১ জন রয়েছেন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৪০ জন করোনাক্রান্ত হিসেবে সনাক্ত হয়েছেন।
তিনি জানান, মৃতদের সবার বাড়িই সিলেট জেলায়।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১০৫ জনে। আর মৃত্যুর সংখ্যা ৫০৫ জন।
ডা. সুলতানা রাজিয়া আরোও জানান, বর্তমানে সিলেট বিভাগ ৫০৮ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তন্মধ্যে ৪৫০ জনই সিলেট জেলার।
এদিকে, সর্বশেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরোও ১৩৬ জন করোনা থেকে সুস্থ হয়ে ওঠেছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৪৭৮ জনে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে