admin

প্রকাশিত: 2:44 PM, July 10, 2021

সড়ক ও ফেরিতে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের চাপ

সড়ক ও ফেরিতে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের চাপ

অনলাইন ডেস্ক
কঠোর বিধিনিষেধের দশম দিনে রাজধানী থেকে বের হওয়ার পথগুলোতে ঢাকা ছেড়ে যাওয়া মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে। ফলে আজ শনিবার সকাল থেকেই প্রতিটি চেকপোষ্টে কর্তব্যরত পুলিশ সদস্যদের হিমশিম খেতে হচ্ছে।

এদিকে ফেরিতে যাত্রী পারাপার নিষিদ্ধ ঘোষণা করার পরেও যাত্রী পারাপার ঠেকানো যাচ্ছে না। যাত্রীদের চাপ রয়েছে শিমুলিয়া ফেরিঘাটে।

ঈদের এখনও ১০ দিন বাকি থাকলেও লোকজন এখনই ঢাকা ছাড়তে শুরু করেছেন। মাইক্রোবাস ও ব্যক্তিগত যানবাহনে ঢাকা ছাড়ার আপ্রাণ চেষ্টায় করছেন তারা। সকাল থেকেই গাবতলী এলাকায় এ ধরনের অসংখ্য যানবাহনকে পুলিশ চেকপোষ্ট থেকে ঘুরিয়ে দিয়েছে। গাড়িতে থাকা লোকজন নানান ধরনের অজুহাত দেখিয়ে ঢাকা যাওয়ার চেষ্টায় রয়েছে। কিন্তু পুলিশ আজ বেশ কঠোর অবস্থানে রয়েছে।

রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর এলাকাতেও ঢাকা ছেড়ে যাওয়া মানুষের চাপ রয়েছে। মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি ও মোটর সাইকেলে ব্রিজ পার হচ্ছে। আবার অনেকেই আশুলিয়ার দিকে চলে যাচ্ছে। ঢাকা চট্টগ্রাম রোড সাইনবোর্ড এলাকাতেও গতকালের চেয়ে আজ মানুষ এবং যানবাহনের চাপ বেড়েছে। জরুরি প্রয়োজনে এবং অফিসে যাওয়ার জন্য বের হলেও অনেকেই ঈদ সামনে রেখে ঢাকা ছেড়ে গ্রামের বাড়ির দিকে রওনা হয়েছে। রাজধানীর বাবুবাজার ব্রিজের সামনে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের চাপ আজ অনেক বেড়েছে।

শনিবার সড়কে বেড়েছে গাড়ির চাপ। ছবিটি বনানী কাকলী এলাকা থেকে তোলা। ছবি: ভোরের কাগজ
অনেক অফিস খোলা থাকায় বিপুলসংখ্যক মানুষ অফিসে যাওয়ার জন্য রাস্তায় বের হয়েছে। এ কারণে রাস্তায় ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও রিকশা চলাচলে চাপ রয়েছে। নগরীর সব সড়কেই রয়েছে আজ রিক্সার দাপট। মালিবাগ, পল্টন, মগবাজার, মোহাম্মদপুর, এলিফ্যান্ট রোড, খিলগাঁও সহ প্রায় সব এলাকায় অবাধে রিক্সা রাজত্ব করছে।

এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ফেরিতে যাত্রী পারাপার বন্ধের নির্দেশ দেওয়ার পরেও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পারাপার থামছে না। সড়কের বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট আর কঠোর বিধিনিষেধ উপেক্ষা করেই বিভিন্ন পথ ধরে যাত্রীরা ফেরিঘাটে ছুটে যাচ্ছে। সকাল থেকেই মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে দশটি ফেরি চলাচল করছে। নির্দেশনা উপেক্ষা করে ফেরিতে মানুষ নদী পার হচ্ছেন।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, যাত্রীবাহী গাড়ি ও যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা দেওয়ার পরেও ঢাকা থেকে যাত্রীরা ঘাটে আসছে। তাদের ফেরিতে ওঠা থামানো যাচ্ছে না। ঘাটে কয়েকশো গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে।

ডিএসএস/১০/জুলাই/২০২১/রুজি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন