editor

প্রকাশিত: 1:48 PM, July 11, 2021

সিলেটে করোনায় সর্বোচ্চ আক্রান্ত ৬০২ মৃত্যু ৭ জন

সিলেটে করোনায় সর্বোচ্চ আক্রান্ত ৬০২ মৃত্যু ৭ জন

নিজস্ব প্রতিবেদক
মহামারি করোনাভাইরাসে চব্বিশ ঘন্টায় সিলেটে আরও ৬০২ জন আক্রান্ত ব্যক্তি সনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন আরও ৭ জন। আক্রান্তের দিক দিয়ে সিলেটে এটাই সর্বোচ্চ। এর আগে এক দিনে (৯ জুলাই) সর্বোচ্চ ৪৪২ জন করোনাক্রান্ত ব্যক্তি সনাক্ত হয়েছিলেন।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা অবধি সিলেট বিভাগের চার জেলার ১ হাজার ৪৩৬ জনের নমুনা পরীক্ষায় করোনাক্রান্ত ৬০২ জন সনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলারই ২১৫ জন। এছাড়া সুনামগঞ্জের ৮৮ জন, মৌলভীবাজারের ১৪২ জন ও হবিগঞ্জ জেলার ৮৭ জন রয়েছেন। এর বাইরে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৭০ জন করোনাক্রান্ত ব্যক্তি সনাক্ত হয়েছেন। বিভাগে সনাক্তের হার ৪১.৯২ ভাগ।

একই সময়ে মারা যাওয়া ৭ জনের মধ্যে সিলেট জেলারই ৬ জন। অপরজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ১৪০ জন। এদের মধ্যে ১০৫ জন সিলেটের, ৫ জন সুনামগঞ্জের, ২৭ জন মৌলভীবাজারের ও ৩ জন হবিগঞ্জের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. সুলতানা রাজিয়া জানান, এ নিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৪৩ জনে। তন্মধ্যে সিলেট জেলার ১৯ হাজার ৩৮২ জন, সুনামগঞ্জের ৩ হাজার ৩৩০ জন, মৌলভীবাজারের ৩ হাজার ৬৬১ জন ও হবিগঞ্জ জেলার ৩ হাজার ১৭০ জন রয়েছেন।

তিনি জানান, বিভাগে সবমিলিয়ে মারা গেছেন ৫২৪ জন। এদের মধ্যে সর্বোচ্চ ৪২৫ জন সিলেট জেলার বাসিন্দা ছিলেন। এছাড়া সুনামগঞ্জের ৩৭ জন, মৌলভীবাজারের ৪০ জন ও হবিগঞ্জ জেলার ২২ জন মারা গেছেন।

করোনা থেকে এখন অবধি সবমিলিয়ে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৮৭২ জন। এদের মধ্যে সিলেটের ১৭ হাজার ৫৭ জন, সুনামগঞ্জের ২ হাজা র৮৭৫ জন, মৌলভীবাজারের ২ হাজার ৮০৮ জন ও হবিগঞ্জের ২ হাজার ১৩২ জন রয়েছেন।

ডা. সুলতানা রাজিয়া আরও জানান, বর্তমানে সিলেট বিভাগের ৩১৩ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন।

ডিএসএস/১১/জুলাই/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে