editor
প্রকাশিত: 2:56 PM, July 11, 2021
বিশ্বনাথ প্রতিনিধি ::
সিলেটের বিশ্বনাথে রাস্তা-ঘাটে যানবাহন ও মানুষের চলাচল অস্বাভাবিক ভাবে বেড়েছে। কার্যকর হচ্ছেনা আইনশৃংখলা বাহিনীর তৎপরতা। উপজেলা সদরের চিত্র দেখে বুঝার উপায় নেই যে, কঠোর লকডাউন চলছে। বিধিনিষেধ উপেক্ষা করে নানা অজুহাতে ঘুরাফেরা করছেন মানুষ। মানা হচ্ছেনা সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি। এখনও মাস্ক পড়ায় অনীহা অনেকের। পড়লেও অধিকাংশ মানুষের মাস্ক নেই যথাস্থানে। আইনশৃংখলা বাহিনী ও ভ্রাম্যামান আদালতের অভিযানেও সড়কে কমছেনা মানুষ ও যানবাহনের চলাচল।
গণপরিবহন বন্ধ থাকলেও প্রাইভেটকার, সিএনজি ও ব্যটারি চালিত অটোরিকশায় এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন মানুষজন। বড় শপিংমল বন্ধ থাকলেও খোলা হয়েছে অলি-গলির প্রায় দোকানপাট। এতে করে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি।
সরেজমিন দেখা যায়, বিশ্বনাথ উপজেলার নতুনবাজার ও পুরাতনবাজারে বেড়েছে
মানুষের অস্বাভাবিক উপস্থিতি। বেড়েছে রাস্তায় বেড়েছে সিএনজি ও ব্যাটারি
চালিত রিকশার চলাচল। লক্ষ্য করা গেছে অপ্রয়োজনে মানুষের ঘোরাঘুরি। মাস্ক
বিহীন একাধিক ব্যক্তিকে ব্রীজের রেলিংয়ে বসে আড্ডা দিতেও দেখা যায়।
লকডাউন বাস্তবায়নে নতুনবাজারে সেনাবাহিনীর তৎপরতায় সময় এদিক-সেদিক ছুটে যান মানুষ। তারা চলে যাবার পর ফের স্বাভাবিক চলাচল বাড়ে মানুষের। সদরের বড় শপিং সেন্টার বন্ধ থাকলেও অলি-গলির ব্যবসা প্রতিষ্ঠান খোলেছেন অনেক ব্যবসায়ী। এতে করোনা সংক্রমণের এই সময়ে পরিস্থিতি ভয়াবহ হওয়ায় আশঙ্কা করছেন সচেতন মহল।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ক্লাবের হলরুমে এ উপলক্ষে
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না