editor

প্রকাশিত: 2:21 PM, July 12, 2021

ইতিহাস গড়লেন রিচার্ড ব্রানসন

ইতিহাস গড়লেন রিচার্ড ব্রানসন

অনলাইন ডেস্ক
ইতিহাস গড়লেন ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা স্যার রিচার্ড ব্রানসন (৭০)। পৃথিবীর প্রথম বিলিয়নিয়ার হিসেবে তিনিই মহাকাশ পাড়ি দিলেন। উপভোগ করলেন মহাকাশ থেকে সবুজ পৃথিবীকে। স্ত্রী, সন্তান, নাতিপুতিদের সঙ্গে উপভোগ করলেন সেই আনন্দ। তার ভার্জিন গ্যালাক্টিকের মহাকাশ যানে করে রোববার আকাশে ওড়েন। প্রায় শূন্য ওজনে নিজেকে ভাসালেন। তারপর পৃথিবীতে ফিরে এসে বললেন, অনেক শিশুর মতো, আমারও শৈশবের স্বপ্ন ছিল আকাশে উড়ার। সেটা সফল হলো।

স্ত্রী হোয়ান টেম্পলেম্যান, ছেলে স্যাম এবং নাতনী ইভা-ডেলা’র সঙ্গে আলিঙ্গনের ছবি পোস্ট করেছেন তিনি। ভার্জিন গ্যালাক্টিকের ভিএসএস ইউনিটি’তে যে ৬ জন আরোহী ছিলেন তার মধ্যে রিচার্ড ব্রানসন অন্যতম। তাদেরকে নিয়ে ভিএসএস ইউনিটি পৃথিবী থেকে দুই লাখ ৮০ হাজার ফুট উপরে চলে যায়। সেখান থেকে পৃথিবীকে শুধু একটি সবুজ গোলকের মতো দেখায়। পুরো সফরকে ব্রানসন ম্যাজিকের মতো বলে বর্ণনা করেছেন। ইউনিটিতে বসা অবস্থায় একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। তাতে বলেছেন, পৃথিবীতে রেখে আসা সব শিশুদের প্রতি: একসময় একটি স্বপ্ন ধারণ করেছিলাম শিশু অবস্থায়। সেই স্বপ্ন ছিল, একদিন তারাদের দেশে যাবো। এখন আমি একজন প্রাপ্ত বয়স্ক মানুষ। একটি মহাকাশ যানের ভিতর বসে আছি। পৃথিবীতে রেখে আসা আমাদের চমৎকার সব প্রাপ্ত বয়স্কের দিকে, চমৎকার পৃথিবীর দিকে তাকিয়ে আছি। আগামী প্রজন্মের স্বপ্নবাজদের বলছি, যদি আমরা এটা করতে পারি তাহলে কল্পনা করো, তোমরা কি করতে পারো।

বৃটেনের স্থানীয় সময় রোববার বিকাল ৩টা ৪৫ মিনিটে ভার্জিন গ্যালাক্টিকের এই ফ্লাইটের উড্ডয়ন সরাসরি সম্প্রচার করা হয় অনলাইনে। এক পর্যায়ে বিকেল চারটা নাগাদ তা পৌঁছে যায় ৪০ হাজার ফুট উপরে। মাদারশিপ হিসেবে পরিচিত যান তাকে সেখানে নিয়ে যায়। এরপর ইউনিটিকে মুক্ত করে দেয়। ফলে ইউনিটি দুই লাখ ৫০ হাজার ফুট উপরে জোরালো গতি পায়। কিছু সময় ইউনিটি ওই অবস্থানে থাকে। সেখানে নিজেদের ওজনহীন হলে কেমন হয়, এ অভিজ্ঞতা সঞ্চয় করেন ব্রানসন ও সঙ্গীরা। এরপর তাদেরকে বহনকারী ইউনিটি আবার পৃথিবীর দিকে মুখ করে। নেমে আসতে থাকে পৃথিবীতে। বিকেল ৪টা ৪০ মিনিটে পৃথিবীর মাটি স্পর্শ করে।

নিজস্ব বাহনে করে মহাকাশে ছুটে যাওয়ার প্রথম রেকর্ড গড়লেন রিচার্ড ব্রানসন। অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বোজেসেরও মহাকাশে যাওয়ার পরিকল্পনা আছে। তবে তিনি যাবেন আগামী ২০ শে জুলাই। তাকে বহন করে নেবে নিজের রকেট- নিউ শেপার্ড। তার ৯ দিন আগেই রেকর্ড গড়ে ফেললেন রিচার্ড ব্রানসন।

 

ডিএসএস/১২/জুলাই/২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন