admin

প্রকাশিত: 5:28 PM, July 12, 2021

উত্তর প্রদেশ, রাজস্থানে বজ্রপাতে নিহত কমপক্ষে ৬০

উত্তর প্রদেশ, রাজস্থানে বজ্রপাতে নিহত কমপক্ষে ৬০

অনলাইন ডেস্ক
ভারতের উত্তর প্রদেশ এবং রাজস্থানে বজ্রপাতে নিহত হয়েছেন কমপক্ষে ৬০ জন। এর মধ্যে রাজস্থানের রাজধানী জয়পুরে দ্বাদশ শতাব্দীর একটি দুর্গের সামনে সেলফি তোলার সময় মারা গেছেন ১১ জন। মারা গেছে কমপক্ষে ২৫০টি প্রাণি। রোববার ভারি বর্ষণ ও সঙ্গে বজ্রপাতের সময় এ ঘটনা ঘটে বলে খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এত মানুষের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার অফিস থেকে নিহতদের পরিবারের প্রতি ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। ওদিকে রাজস্থান ও উত্তর প্রদেশ রাজ্য সরকার নিহত প্রতিজনের জন্য ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, মৃতদের মধ্যে ৪১ জনই উত্তর প্রদেশের।

১৪ জন মারা গেছেন প্রয়াগরাজে। বেশির ভাগ মানুষ মারা গেছেন রাজ্যটির গ্রাম এলাকায়। এর মধ্যে বেশির ভাগই শিশু ও নারী। উত্তর প্রদেশের রিলিফ কমিশনার রণবীর প্রসাদ বলেছেন, প্রাপ্ত তথ্যমতে, রাজ্যের ১৬ জেলায় বজ্রপাতে কমপক্ষে ৪১ জন মারা গেছেন। আহত হয়েছেন ৩০ জন। মৃতদের প্রতিজনের জন্য ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়া হবে। আহতদের প্রতিজনকে যথাযথ চিকিৎসা দেয়া হবে। যেসব পরিবার তাদের পোষা প্রাণি হারিয়েছে, তাদেরকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ।

রাজস্থানের রাজধানী জয়পুরে আমির ফোর্ট সফরে গিয়েছিলেন কিছু মানুষ। সেখানে একটি ওয়াচ টাওয়ারে উঠে সেলফি তোলার সময় বজ্রপাতে মারা গেছেন কমপক্ষে ১১ জন। বজ্রপাত এতটাই তীব্র ছিল যে, তাতে ওইসব লোক টাওয়ার থেকে লাফিয়ে পড়েন। তাদের কয়েকজন আহত হয়েছেন। ওই সময় ওই টাওয়ারে ছিলেন ২৭ জন বলে রিপোর্টে জানানো হচ্ছে। আমির ফোর্টের এই ঘটনা বাদেও রাজ্যের বিভিন্ন স্থানে মারা গেছেন আরো ৯ জন। এর মধ্যে ৭টি শিশু।

ডিএসএস/১২/জুলাই/ ২০২১/ রুজি

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন