admin
প্রকাশিত: 7:29 PM, July 12, 2021
অনলাইন ডেস্ক
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে করা প্রতিবেদনের বিষয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার জাভেদ প্যাটেল খালেদা জিয়াকে ‘গৃহবন্দি’ বলায় ব্রিটিশ পার্লামেন্টকে চিঠি পাঠাচ্ছে সরকার। সোমবার (১২ জুলাই) দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।
এর আগে গত রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তি মাধ্যমে যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার জাভেদ প্যাটেলকে তলব করা হয়।
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনের কিছু অংশে বিভ্রান্তিকর মন্তব্য করা হয়েছে বলে মন্ত্রণালয়ের অভিযোগ। বিশেষ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘গৃহবন্দি’ হিসেবে ওই প্রতিবেদনে মন্তব্য করা চরম বিভ্রান্তিমূলক, তা ব্রিটিশ দূতকে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে।
এর রেশ ধরে সোমবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, তাদের উচিত এই ধরনের প্রাকটিস বন্ধ করা। কোনো দেশ ফেরেশতা নয়, কিন্তু কাউকে খামোখা দোষারোপ করা নিম্ন মন-মানসিকতার পরিচায়ক বলে অভিহিত করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের ওই রিপোর্ট তথ্য নির্ভর নয়। নিজের দেশের অবস্থা ভালো করতে পারে না, কিন্তু অন্যদের উপদেশ দেয় জানিয়ে তিনি বলেন, গঠনমূলক তথ্য দিলে সেটি কাজে আসবে, কিন্তু বানোয়াট তথ্য দিলে সেটি কোনো উদ্দেশ্যমূলকভাবে দেয়া হয়েছে বলে সবাই মনে করবে। তিনি বলেন, তারা উপদেশ দিতে আসে, কিন্তু এটি গ্রহণযোগ্য নয়।
যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল এই রিপোর্টের বিষয়ে কথা বলার জন্য এবং তিনি কি বলেছেন জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি স্বীকার করেছেন তাদের রিপোর্ট আরো তথ্য নির্ভর হওয়া উচিত ছিল। তিনি আমাদের উদ্বেগ তার সদর দফতরে জানাবেন বলে জানিয়েছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন