editor
প্রকাশিত: 8:55 AM, September 28, 2020
গোলাপগঞ্জ প্রতিনিধি:-
গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়নের বাইসমুরা রাস্তায় বাশ ফেলে সিএনজি আটকিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। গত শনিবার রাত ১টার দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনার পর এলাকাবাসী কয়েক শতাধিক মানুষ মাইকিং করে রাস্তায় নেমে আসলে ডাকাতরা পালিয়ে যায়।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, শনিবার রাতে লক্ষীপাশা ইউনিয়নের বাটুলগঞ্জ-রাখালগঞ্জ সড়কে একদল ডাকাত রাস্তায় বাশ ফেলে সিএনজি অটোরিকশা আটকিয়ে দুজন যাত্রীর হাত-পা বেঁধে প্রায় ২০হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে পালিয়ে যায়। এসময় এলাকাবাসী খবর পেয়ে মসজিদের মাইকে ডাকাডাকি করলে কয়েক গ্রামের মানুষ রাস্তায় নেমে আসে।
আব্দুল আলীম নামের এক স্থানীয় বাসিন্দা জানান, এলাকার মাইকে ডাকাতের খবর পেয়ে শত শত মানুষ রাস্তায় নেমে এসেছে। বাইসমুরা রাস্তায় প্রায় এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে। তিনি এই রাস্তায় প্রশাসনের টহল বাড়ানোর দাবি জানান।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন