editor
প্রকাশিত: 1:16 PM, July 14, 2021

শাহ্ দিদার আলম চৌধুরী নবেল।
নিজস্ব প্রতিবেদক
দুই দিনের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে গেলেন জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র সিলেট ব্যুরো প্রধান এবং সিলেটভিউ২৪ডটকম’র সম্পাদক ও প্রকাশক শাহ্ দিদার আলম চৌধুরী নবেল।
মধ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সংযুক্তির সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সাথে সাংবাদিক হিসেবে ওই সম্মেলনে যোগ দিচ্ছেন শাহ্ দিদার আলম চৌধুরী নবেল।
বাংলাদেশের প্রতিনিধি দলটি বুধবার (১৪ জুলাই) ভোরে ঢাকা থেকে তাসখন্দের উদ্দেশ্যে রওয়ানা দেয়।
১৫ ও ১৬ জুলাই অনুষ্ঠেয় দুই দিনের সম্মেলনে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, পাকিস্তান এবং ইইউসহ বিশ্বের অন্তত ৪০টি দেশ ও জোটের সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন।
সম্মেলন শেষে প্রতিনিধি দলটির আগামী ১৯ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।
ডিএসএস/১৪/জুলাই/২০২১/নুরুল
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক
5 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
4 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
6 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
6 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
7 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং গোয়াইনঘাট
6 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে