editor
প্রকাশিত: 9:04 AM, September 28, 2020
বাংলাাদেশ আওয়ামীলীগের সভাপতি রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃক্ষরোপন করেছে সিলেট মহানগর যুবলীগ। গতকাল রবিবার দুপুর ১২টায় নগরীর আম্বরখানা কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ বৃক্ষরোপন করা হয়। বৃক্ষরোপন উদ্বোধন করেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।
বৃক্ষরোপন উদ্বোধনকালে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন সফল রাষ্ট্রনায়ক জননেন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র ও দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে অসামান্য অবদান রাখার পাশাপাশি রাষ্ট্র পরিচালনায়ও ব্যাপক সাফল্যের পরিচয় দিতে সক্ষম হয়েছেন তিনি। বর্তমানে তার নেতৃত্বাধীন সরকার ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত ও মধ্যম আয়ের আধুনিক ডিজিটাল বাংলাদেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য পূরণে নিয়োজিত আছেন। আমরা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বক্তব্যে বলেন, সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে গত কয়েক বছরে দেশে অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, পুষ্টি, মাতৃত্ব এবং শিশু স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা, নারীর ক্ষমতায়ন ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে, যা দেশের গণ্ডি পেরিয়ে প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক মহলেও। সিলেট মহানগর যুবলীগ সবসময় রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, আনিসউজ্জামান আনিস, ফাইয়াজ খান সলিট, আরাফাত খান ইয়ামিন, দিলোয়ার হোসেন দিলাল, রাহেল আহমদ চৌধুরী, আনিসুর রহমান তিতাস, আবুল হোসেন, আবিদুর রহমান শিপলু, ইমামুর রহমান লিটন, লাহিন আহমদ, আব্দুর রব সায়েম, সুলতান মাহমুদ সাজু, এম. ইলিয়াছি দিনার, আফজল হোসেন, রুপম আহমদ, উবায়েদ বিন বাছিত সুমন, আব্দুল কাদির সেলিম, আব্বাস আহমদ, এমদাদ হোসেন ইমু, সাকারিয়া হোসেন সাকির, আল মুমিন, এড. আকবর, এড. কাসেম, নাজমুল ইসলাম চৌধুরী, রুহুল আমিন, আক্তার হোসেন, জাহেদ আহমদ, রিপন কোরেশী, কবির আহমদ, আব্দুল কাদির ইমন, শামিম আহমদ, ইশতিয়াক আহমদ চৌধুরী, আমিনুল ইসলাম আমিন, সাইদুর রহমান, মঞ্জুর আহমদ, জুবের আহমদ, আজাদ উদ্দিন, কামরানুল হক শিপু, পাঠান মুর্শেদ খান, আকিল আহমদ, কবির আহমদ, ইব্রাহিম আহমদ জেসি, সাদিকুর রহমান সোহাগ, শিতাব আলী, জুয়েল আহমদ, শেখ মোহাম্মদ জুয়েল, হানিফ খান, ফয়ছল কাদির পাওয়েল, আবু নাইম আজাদ, আলী আহমদ মাহিন, মহানগর ছাত্রলীগ নেতা অমিত জিৎ, জুনায়েদ আল হাবীব, এইচ.আর সুলতান, দেবাশিষ দেবা প্রমুখ।-বিজ্ঞপ্তি
4 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন
7 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত
6 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ
1 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ
2 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক
4 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন
4 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম
4 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট