editor
প্রকাশিত: 9:23 AM, September 28, 2020
নিজস্ব প্রতিবেদক
সিলেটের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজে তরুণী গণধর্ষণের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতের দাবিতে মহানগর পুলিশ কার্যালয় অভিমুখে ‘পদযাত্রা’ কর্মসূচী পালন করেছেন সিলেট সিটি করপোরেশেনের মেয়র ও কাউন্সিলররা।
গতকাল রবিবার নগর ভবনে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে কাউন্সিলদের নিয়ে এক জরুরী সভা অনুষ্টিত হয়। সভায় এম সি কলেজের তরুনী গণধর্ষনের ঘটনার তীব্র নিন্দা এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবী জানান কাউন্সিলররা।
জরূরী সভায় সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত হয় সিলেট সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে নাগরিক প্রতিনিধি, রাজনীতিবিদ, অভিবাবক, আইন শৃংখলাবাহিনীর সমন্বয়ে এমন অন্যায়ের বিরোদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষে সচেতনতামূলক কর্মসূচী পালন করা হবে।
সভা শেষে নগর ভবন থেকে প্রতিবাদি কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর পুলিশ কার্যালয় অভিমুখে পদযাত্রা করেন মেয়র আরিফুল হক চৌধুরী ও কাউন্সিলরবৃন্দ। নগরীর উপশহরস্থ মহানগর পুলিশ কার্যালয়ে গিয়ে পুলিশ কমিশনার গোলাম কিবরিয়ার সাথে বৈঠক করেন মেয়র আরিফুল হক চৌধুরী ও সিসিকের কাউন্সিলররা।
পবিত্র নগরী সিলেটে এমন ন্যক্কারজনক ঘটনা মহানগরবাসির জন্য উদ্বেগজনক উল্লেখ্য করে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আধ্যাত্মিক মর্যাদার এই নগরীকে আমরা স্মার্ট পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছি। কিন্তু এই নগরীতে একজন পর্যটক যদি এমন নিকৃষ্ট ঘটনার শিকার হন তবে, আমরা জনপ্রতিনিধি হয়ে লজ্জিত না হয়ে পারি না।
তিনি বলেন, এমন অপরাধে জড়িতের কোন দল হয় না। আর যেন এমন ঘটনার পূনরাবৃত্তি না হয় তার জন্য দায়িদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, কাউন্সিলর রেজাউল হাসান লোদী, কাউন্সিলর তৌফিক বকস, কাউন্সিলর ইলিয়াসুর রহমান, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, কাউন্সিলর আফতাব হোসেন খান, কাউন্সিলর এবিএম উজ্জলুর রহমান, কাউন্সিলর মো. আব্দুর রকিব তুহিন, কাউন্সিলর মো. ছয়ফুল আমীন, কাউন্সিলর আব্দুল মুমিন, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, কাউন্সিলর মোস্তাক আহমদ, কাউন্সিলর এস এম শওকত আমীন তৌহিদ, কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, সংরক্ষিত কাউন্সিলর শাহানারা বেগম, শাহানা বেগম শানু, মাসুদা সুলতানা, রেবেকা বেগম রেনু, কুলসুমা বেগম পপি, নাজনিন আক্তার কণা প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন