editor
প্রকাশিত: 7:36 PM, July 15, 2021
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসের বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে সহযোগিতা করেন (আর্ম পুলিশ) ৭এপিবিএন সিলেট এর সাব ইন্সপেক্টর মো.মাসউদুর রহমান।
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে শ্রাবণী মিষ্টান্ন ভান্ডার ও শাওন মিষ্টি ঘরকে ভোক্তা অধিকার আইনে ৪ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আল আমিন জানান, নিত্যপণ্যের বাজার অস্থির না করতে পারে সে জন্য আমরা বাজার মনিটরিং করছি। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির দায়ে শ্রাবণী মিষ্টান্ন ভান্ডারকে ৪ হাজার ও শাওন মিষ্টি ঘরকে ৪ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডিএসএস /১৫ জুলাই ২০২১ / রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে