admin
প্রকাশিত: 1:37 PM, July 17, 2021
অনলাইন ডেস্ক
গাজীপুরের তিন সড়ক এলাকায় স্টাইল ক্রাফট পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে আবারো আন্দোলনে নেমেছে শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা। দাবি আদায়ের লক্ষে শনিবার (১৭ জুলাই) সকালে কর্মবিরতি করে ঢাকা- গাজীপুর সড়ক অবরোধ করে তারা। দুপুর বারোটার দিকে বৃষ্টি নামলে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া সড়ক অবরোধের কারণে বিকল্প সড়কে যানবাহন চলাচল করে।
পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, স্টাইল ক্রাফট কারখানার বিভিন্ন পর্যায়ের প্রায় ৭০০ কর্মকর্তা ও কর্মচারীর ৭ মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়া অন্তত চার হাজার শ্রমিকের চলতি মাসের বকেয়া বেতন পাওনা রয়েছে। কয়েকদিন ধরে আন্দোলন চললে ও মালিক পক্ষের সাথে বেতন ভাতা পরিশোধ নিয়ে কোনো সমাধান না হওয়ায় শনিবার সকাল আবারো আন্দোলনে নেমে সড়ক অবরোধ করে শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা। শিল্প-পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বকেয়া বেতন পরিশোধের দাবিতে কয়েক দিন ধরেই আন্দোলন করছে শ্রমিকরা।
মালিকপক্ষের সাথে যোগাযোগ করে বিষয়টি সমাধানের চেষ্টা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
১৭/জুলাই/২০২১/ মাছুম চৌধুরী
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন