admin
প্রকাশিত: 1:48 PM, July 17, 2021
অনলাইন ডেস্ক
হংকংয়ে গণতন্ত্রপন্থিদের বিরুদ্ধে দমনপীড়ন চালানোর কারণে চীনের সাত কর্মকর্তার বিরুদ্ধে অবরোধ দিয়েছে যুক্তরাষ্ট্র। হংকংয়ে আইনের শাসনকে নষ্ট করার জন্য চীনকে জবাবদিহিতায় আনার জন্য এটা হলো ওয়াশিংটনের সর্বশেষ প্রচেষ্টা। শুক্রবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এই অবরোধ আরোপ করেছে।
যাদের বিরুদ্ধে এই অবরোধ দেয়া হয়েছে, তারা সবাই হংকংয়ে চীনের লিয়াজোঁ অফিসে কর্মরত। তাদেরকে ব্যবহার করে চীন ওই অঞ্চলে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করছে। এসব কর্মকর্তার মধ্যে আছেন চেন ডং, হি জিং, লু সিনিং, কিউ হং, তান তিয়েনুই, ইয়াং জিয়ানপিং এবং য়িন জোহুয়া। তারা সবাই লিয়াজোঁ অফিসের ডেপুটি ডিরেক্টর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, বছরজুড়ে হংকংয়ের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রম খর্ব করেছে চীনা কর্মকর্তারা।
তারা নির্বাচনকে বিলম্বিত করেছে। নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্বে অযোগ্য ঘোষণা করেছে। সরকারি নীতির বিরোধিতা করায় হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করেছে। গত এক বছরে বেইজিং হংকংয়ের গণতান্ত্রিক উচ্চাকাঙ্খী মানুষগুলোর কন্ঠ রোধ করেছে। তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। এর মধ্য দিয়ে আমরা পরিষ্কার বার্তা দিচ্ছি যে, হংকংয়ের মানুষের পাশে দৃঢ়তার সঙ্গে অবস্থান করছে যুক্তরাষ্ট্র।
১৭/জুলাই/২০২১/ মাছুম চৌধুরী
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন