editor
প্রকাশিত: 1:51 PM, July 17, 2021

সিলেটে করোনায় মৃত্যু ২, নতুন আক্রান্ত ৩৪১, সুস্থ ১০৯
নিজস্ব প্রতিবেদক
সারা দেশের ন্যায় সিলেটেও টানা ২৫ দিন ছিলো মানুষের বাইরে বেরনোর কড়াকড়ি। এরপরও সিলেট বিভাগে করোনা সংক্রমণ ও মৃত্যু উদ্বেগজনকভাবে বাড়ছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) বিভাগে মারা গেছেন ২ জন। একই সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৪১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, নতুন শনাক্ত ৩৪১ জনের মধ্যে সিলেট জেলার ১৮৬ জন, সিলেট ওসমানী হাসপাতালের ১৭ জন, সুনামগঞ্জ জেলার ২২ জন, হবিগঞ্জ জেলার ৫৬ জন ও মৌলভীবাজার জেলার ৬০ জন।
গত ২৪ ঘণ্টায় সিলেট জেলার ২ করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৫৫৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৪৪৭ জন, সুনামগঞ্জের ৪১ জন, হবিগঞ্জের ২৬ জন এবং মৌলভীবাজারের রয়েছেন ৪২ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলার ২৯ জন ও মৌলভীবাজার জেলার ১ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন।
চার জেলায় বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৪৫৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩২৪ জন, সুনামগঞ্জে ৪৩ জন, হবিগঞ্জে জেলার ৫৭ জন ও মৌলভীবাজারে ৩১ জন।
শনিবার সকাল ৮টা পর্যন্ত সিলেটে করোনামুক্ত হয়েছেন ১০৯ জন। এর মধ্যে সিলেট জেলার ৯৭ জন ও মৌলভীবাজার জেলায় ১২ জন।
এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ৩২ হাজার ৩৫৪ জন। অন্যদিকে, সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ২৬ হাজার ২৪৭ জন।
ডিএসএস/১৭/জুলাই/২০২১/নুরুল
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে