editor
প্রকাশিত: 2:16 PM, July 17, 2021
নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জে এবার কোরবানির ঈদে টুং টাং করে বাজছে না কর্মকার ব্যবসায়ীদের দোকানে। হাতুরা সেনি যেন গিয়েছে অবসরে। কোরবানির ঈদকে সামনে রেখে দা,চুরি তবল বানাতে আগের মত ব্যস্ত নেই এসব দোকানে। কঠোর লকডাউনে দোকান বন্ধ থাকায় বানাতে পারেননি চাহিদার পর্যাপ্ত পশু জবাই করার দা,চুরি। ঘর ভাড়া আর ব্যবসা নিয়ে দুশ্চিনতায় তারা। দা,চুরি কিনতে আসা ক্রেতারাও খালি হাতে ফিরছেন অনেকে। গতকাল শুক্রবার ১৬ জুলাই নবীগঞ্জ শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে অবস্থিত কর্মকার ব্যবসায়ীদের সাথে সরেজমিনে কথা বলে এসব তথ্য জানাগেছে। সুকুমার চন্দ্র দেব, কর্মকার ব্যবসায়ীদের মধ্যে অনেক পরিচিতি একটি নাম ও পুরাতন ব্যবসায়ী। তিনি জানান, এবারের ঈদে আমাদের দোকানে টুং,টাং করে হাতুরা সেনি আর বাজছে না।
গত দুই সপ্তাহ কঠোর লকডাউনে দোকান বন্ধ থাকায় ক্রেতাদের চাহিদার জিনিষ আমরা বানাতে পারছি না। ঈদেরও আর বেশি দিন বাকি নেই। এই সময়ের মধ্যে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব নয়। ঠিকমত বেচাকেনা নেই। আগের তুলনায় অনেক কম। অপর ব্যবসায়ী চন্দ্রি দেব জানান, করোনার কারণে ক্রেতাদের চাহিদার পাটল ধরলো। আমাদেরও লোকসানে পড়তে হলো। ব্যবসা বাণিজ্য হচ্ছে না। অন্যান্য কোরবানির ঈদে প্রতিদিন ১০ থেকে ১২ হাজার টাকা বেচাকেনা হত। এবার ২ হাজারও হচ্ছে না। নিকুঞ্জ চন্দ্র দেব নামে একই ব্যবসায়ী জানান, ক্রেতাদের দোকানে বসিয়ে রেখে কোরবানির পশু জবাই করার দা,চুরি বানাতে হচ্ছে। এতে করে সময়ও বেশি করে ব্যয় হচ্ছে।
কোরবানির পশু জবাই করার জন্য দা,চুরি কিনতে আসা মনোয়ার নামে এক ক্রেতা বলেন, এবার পুরাতন চুরি দিয়েই পশু জবাই করার কাজ চালিয়ে নেব। কারণ এখন যদি চাহিদা মত চুরি কিনতে হয় তাহলে অনেক সময় অপেক্ষা করতে হবে। সেই সময় নেই। অন্যান্য সময়ের চেয়ে পশু জবাই করার দা,চুরি,কান্ডা,তবল,জবর চুরি,দাম একটু বেশি। তবে ব্যবসায়ীরা বলছেন তুলনামূলক দাম কমই আছে। এসব পণ্যের বাজার মূল্য জানান ব্যবসায়ীরা।
ডিএসএস /১৭ জুলাই ২০২১ / রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন