editor

প্রকাশিত: 5:44 PM, July 17, 2021

জাতির যেকোন ক্রান্তিলগ্নে আর্তমানবতার কল্যাণে কাজ করা দলের নাম বিএনপি : ডা. জাহিদ

জাতির যেকোন ক্রান্তিলগ্নে আর্তমানবতার কল্যাণে কাজ করা দলের নাম বিএনপি : ডা. জাহিদ

জাতির যেকোন ক্রান্তিলগ্নে আর্তমানবতার কল্যাণে কাজ করা দলের নাম বিএনপি : ডা. জাহিদ

বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, করোনা মহামারীর কারণে প্রিয় বাংলাদেশ আজ স্থবির হয়ে পড়েছে। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। হাসপাতাল জুড়ে আইসিইউ ও অক্সিজেনের হাহাকার চলছে। করোনা মহামারীর শুরু থেকেই বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি মানুষের পাশে রয়েছে। বর্তমানে করোনার মহামারীর এই কঠিন সময়েও বিএনপি বসে নেই। সারাদেশে অক্সিজেন সাপোর্ট সহ বিভিন্ন ভাবে বিএনপি মানুষের কল্যাণে কাজ করছে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারাদেশে বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টার স্থাপন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেটেও বিএনপির করোনা হেল্প সেন্টার চালু একটি মাইলফলক হিসেবে কাজ করবে। স্ব স্ব অবস্থান থেকে করোনাক্রান্ত মানুষের পাশে দাড়াঁনোর জন্য জাতীয়তাবাদী আদর্শের সকল নেতাকর্মীদের সব সময় প্রস্তুত থাকতে হবে। ক্ষমতাসীন সরকারের অব্যবস্থাপনার কারণে করোনা মহামারী চরম আকার ধারণ করেছে। করোনার ভ্যাকসিন সরবরাহে সরকার সম্পূর্ণরুপে ব্যর্থ হয়েছে। আ’লীগের কর্মকান্ডে প্রমাণিত হয়েছে জনতার সরকার ছাড়া জাতির ক্রান্তিকালে মানুষের পাশে দাড়াঁনোর লোক খুজে পাওয়া যায়না। বিএনপি সব সময় মানুষের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি আজ শনিবার সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তেব্য উপরোক্ত কথা বলেন। ভাতালিয়াস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে করোনা হেল্প সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে জেলা ও মহানগর বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব, জিয়াউর রহমান ফাউন্ডেশন ও এম এ হক স্বাস্থ্যসেবা এর সহায়তায় সিলেটে করোনা আক্রান্তদের কল্যাণে কাজ করবে জেলা ও মহানগর বিএনপির করোনা হেল্প সেন্টার।

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুুবর রব চৌধুরী ফয়সলের পরিচালনায় অনুষ্ঠিত করোনা হেল্প সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হাসান জীবন, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।

অনুষ্ঠানে অংশ নেন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার, জেলা আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন, কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, জেলা আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী ও ফখরুল ইসলাম ফারুক, মহানগর সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও এডভোকেট আতিকুর রহমান সাবু, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল, মহানগর সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, জেলা আহ্বায়ক কমিটির সদস্য শামীম আহমদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, মহানগর সহ-সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, ড্যাব সিলেট জেলার সাধারণ সম্পাদক ডা: শাকিলুর রহমান, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মির্জা সম্রাট হোসেন, ওসমান গণি, সোহেল আহমদ, বিএনপি নেতা হাসান মঈনুদ্দিন আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল হক আসাদ, সদরুল ইসলাম লোকমান, সহ-দফতর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল, স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান পাভেল ও ছাত্রদল নেতা মোতালিব পাশা প্রমূখ।-বিজ্ঞপ্তি

 

ডিএসএস/১৭/জুলাই/২০২১/নুরুল

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন