admin
প্রকাশিত: 1:35 PM, July 18, 2021
অনলাইন ডেস্ক
সম্প্রতি ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পরিষদে রদবদল এনেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন মন্ত্রীদের মধ্যে রয়েছেন বিজেপি এমপি নিশীথ প্রামাণিক। তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু, শপথ গ্রহণের পরপরই তাকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
দেশের নবনিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের নাগরিক এমনই গুরুতর অভিযোগ করেছে বিরোধী শিবির। শুধু মৌখিক অভিযোগেই থেমে নেই। এমন অভিযোগ তুলে শুক্রবার মোদিকে চিঠি লিখেছেন প্রধান বিরোধী দিল কংগ্রেসের সাংসদ রিপুন বোরা। সেই চিঠি সংযুক্ত করে আবার টুইট করেছেন পশ্চিমবঙ্গের দুই মন্ত্রী
এবং তৃণমূল কংগ্রেস নেতা ইন্দ্রনীল সেন, ব্রাত্য বসু। তাদের মন্তব্য, কোনও বিদেশি নাগরিক দেশের মন্ত্রী হলে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।
বিজেপিও থেমে নেই।
পাল্টা জবাব দিয়েছে দলটি। তাদের বক্তব্য, কুৎসা না রটিয়ে প্রমাণ দিক তৃণমূল। পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু এ বিষয়ে বলেছেন, “তর্কের খাতিরে মেনে নিলেও এটা তো সত্যি যে নিশীথ একজন হিন্দু। আর বিজেপির কাছে সব হিন্দুই ভারতীয়।”
এমন অভিযোগের ভিত্তি নেই বলে বিজেপির কটাক্ষ, তৃণমূল আদালতে যাক এ বিষয়ে।
কি ছিল সেই চিঠিতে?
রিপুন বোরা মোদীকে পাঠানো চিঠিটি টুইট করেছেন। সেখানে তিনি দাবি করেছেন, নিশীথ বাংলাদেশের পলাশবাড়ির হরিনাথপুরের বাসিন্দা। ভারতে কম্পিউটার নিয়ে পড়াশোনা করার নামে এসে কোচবিহারে থেকে যান। যে নথি নিশীথ দেখিয়ে নিজেকে কোচবিহারের বাসিন্দা বলে দাবি করেন সেটাও ভুয়া।
১৮/জুলাই/২০২১/ মাছুম চৌধুরী
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন