editor
প্রকাশিত: 2:31 PM, July 18, 2021

সিলেটের স্বাস্থ্য বিভাগের পরিচালকের দায়িত্ব নিলেন হিমাংশু লাল রায়
নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য বিভাগ সিলেটের নতুন বিভাগীয় পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন সিলট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সদ্য সাবেক উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়।
গত ১৫ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব জাকিয়া পারভিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি এ পদে নিয়োগ পান।
আজ রোববার আনুষ্ঠানিকভাবে ডা. হিমাংশু লাল রায় বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষ্যে সিলেট সিভিল সার্জন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
বর্নাঢ্য কর্ময় জীবনের অধিকারী ডা. হিমাংশু লাল রায় উপজেলা স্বাস্হ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা গোলাপগঞ্জ থেকে কর্মজীবন শুরু করে ডেপুটি সিভিল সার্জন সিলেট, সিভিল সার্জন রংপুর, সিভিল সার্জন হবিগঞ্জ, সিভিলে সার্জন সিলেট ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক পদে দায়িত্ব পালন করেন। এবার তাঁকে সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) দায়িত্ব প্রদান করায় সিলেটে স্বস্তি বিরাজ করছে।
এদিকে, গত ১৫ জুলাইয়ের আদেশে সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) পদে থাকা ডা. সুলতানা রাজিয়াকে পরিচালক (আর্থিক ব্যাবস্থাপনা) করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মহাখালী ঢাকায় বদলি করা হয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৮/জুলাই/২০২১/নুরুল
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে