editor
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২১

শাহী ঈদগাহে ঈদের জামাত হবে না
নিজস্ব প্রতিবেদক
বিশ্বজুড়ে করোনা মহামারির কারণে বিপর্যস্ত জনজীবন। দেশ তথা সিলেটে করোনা ভাইরাসের সংক্রমন বেড়েই চলেছে। এরই মধ্যে মুসলিম উম্মার ধর্মীয় বৃহত্তম অনুষ্ঠান ঈদ উল আযহা পালিত হবে। পরিস্থিতি বিবেচনায় করোনা ভাইরাসের সংক্রমন রোধ কল্পে এবারও সিলেটের ঐহিত্যবাহি শাহী ঈদগাহ সহ নগরের সকল ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না।
আজ রবিবার বিকেলে নগর ভবনে শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সাথে এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
তবে, সিলেট মহানগরের ছোট বড় সকল মসজিদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে একাধিক ঈদের জামাত অনুষ্ঠান আয়োজন করা যাবে।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধরী বলেন, ত্যাগের মহিমায় এই ঈদে আমরা অনেকেই পশু কোরবানি দেবো। তবে, কোরবানির মাধ্যমে পরিবেশ যাতে বিপর্যস্ত না হয় সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। নির্ধারিত স্থানে পশু কোরবানি দিন এবং রাস্তাঘাটে যাতে কোরবানির ময়লা আবর্জনা বা পশুর চামড়া ফেলে রাখবেন না।
সিসিক মেয়র বলেন, কোরবানির পশুর চামড়া আপনার বাসা-বাড়িতেই রাখুন। প্রয়োজনে সিলেট সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা সংগ্রহ করবে। কোন অবস্থাতেই রাস্তায়, ড্রেনে, খাল বা ছড়ায় ফেলে দেবেন না।
ঈদের জামাত ও কোরবানীর আনুষ্ঠানিকতায় স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানান সিসিক মেয়র।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৮/জুলাই/২০২১/নুরুল
6 আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বৃহত্তর মুফতির বাজারে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক
5 ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালিত ‘মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মউশিক) প্রকল্পটিকে দ্রুত রাজস্ব খাতে (স্থায়ী) স্থানান্তরের দাবিতে সিলেট-৩
6 শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ এবং প্রতিষ্ঠানের সঙ্গে অভিভাবকদের কার্যকর যোগাযোগ জোরদারের লক্ষ্যে সিলেট নগরীর অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম
3 প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা ‘নকশী বাংলা ফাউন্ডেশন’-এর উদ্যোগে সিলেটে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি
5 কুরবানী একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটি আদায় করা ওয়াজিব। সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই ইবাদত পালন করেনা তার ব্যাপারে
3 সিলেট নগরীর গোয়াইটুলা চাশনীপীর (রাহ.) রোডস্থ ‘শহীদুল হক হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা’র উদ্যোগে দরগাহ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত
5 সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানাধীন আম্বরখানা পয়েন্ট এলাকা থেকে মো: তানজিদ হোসাইন (১৫) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। 4
5 সিলেটে ইউরোপ ও কানাডায় গমনেচ্ছু সাধারণ মানুষের স্বপ্নকে পুঁজি করে কোটি কোটি টাকার ভয়ংকর প্রতারণা বাণিজ্যের অভিযোগ উঠেছে ‘অ্যামেক্স