editor
প্রকাশিত: 2:20 PM, July 19, 2021
শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে শরীফ নামে এক যুবক খুনের ঘটনায় তার বন্ধু সজিবকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত শরীফ গত শনিবার মৃত্যুর আগ মুহূর্তে বন্ধু সজীব তাকে ছুরিকাঘাত করেছে বলে জানান।
শরীফের এ জবানবন্দির সূত্র ধরেই সজীবকে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। ঘটনার ৩১ ঘণ্টার মাথায় ঘাতক সজীবকে গ্রেফতার করতে সক্ষম হয় শ্রীমঙ্গল থানা পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আল-আমিন জানান গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকা থেকে সজীবকে গ্রেফতার করা হয়।
ধারণা করা হচ্ছে, সজীব ট্রেনযোগে পালানোর চেষ্টা করছিলেন।শ্রীমঙ্গলের কলেজ রোডে গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে প্রেসক্লাবের সামনে শরীফ ছুরিকাহত হন।
এসময় পরিবারের সদস্যদের নিয়ে ঘটনাস্থল দিয়ে যাওয়ার পথে যুগান্তরের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ সালাউদ্দিন বিষয়টি দেখে আহতকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন।
পরে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত অবস্থায় শরীফ তার নাম পরিচয় এবং খুনির নাম প্রকাশ করেন শ্রীমঙ্গল প্রতিনিধির কাছে।
থানা পুলিশের একটি সূত্র জানায়, নিহত শরীফের একটি দামী মোবাইল ফোন হারিয়ে গেলে বন্ধু সজীব সেটি চুরি করেছে এমন ধারণা থেকে দুই বন্ধুর মধ্যে দ্বন্ধের সূত্রপাত হয়। শনিবার দুপুরে তারা এনিয়ে কথা বলার জন্য শহরের একটি হোটেলে রুম ভাড়া করে মদ্যপান করেন।
সেখানে বিবাদ মিমাংসা না হওয়ায় সন্ধ্যায় দুই বন্ধু কলেজ রোড প্রেসক্লাবের সামনে আবারও বিবাদে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে উভয়ে দুটি ছুরি বের করে পরস্পরকে হামলা করার চেষ্টা করেন। এসময় সজীব শরীফের বুকে ছুরি বসিয়ে দিয়ে পালিয়ে যান। পরে শরীফ সেখানে লুটিয়ে পড়েন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৯জুলাই/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে