editor
প্রকাশিত: 4:54 PM, July 19, 2021
শ্রীমঙ্গল প্রতিনিধি::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন্ধুর হাতে বন্ধু খুনের ঘটনায় ঘাতক সজিব (৩০)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার ভোররাতে শ্রীমঙ্গল রেল স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে শহরের শান্তিবাগ আবাসিক এলাকার আলমগীর মিয়ার ছেলে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক বলেন, ‘তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে ভোরে রেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। সে ট্রেনযোগে পালানোর চেষ্টা করেছিল।’
তিনি আরো জানান, গ্রেফতারের পর সজিব তার বন্ধু শরীফকে ছুরিকাঘাতের কথা স্বীকার করে সে জানায়, শরিফ তার মোবাইল নিয়ে বিক্রি করে দেয়। মোবাইল ফেরত দেয়া নিয়ে তাদের মধ্যে কয়েক দফা কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শরীফকে সে ছুরিকাঘাত করে। শরীফ এবং সজিব তারা দুজন’ই মাদকাসক্ত ছিল বলেও ওসি জানান।
উল্লেখ্য, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে শরিফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তার বন্ধু সজিব। মারাত্মক আহতাবস্থায় তখন শরিফ ছটফট করছিল। এসময় লোকজন এগিয়ে গেলে সে তার পরিচয় দিয়ে জানায়, শান্তিবাগ আবাসিক এলাকার সজিব তাকে ছুরিকাঘাত করেছে। এসময় সে তার ঠিকানা শহরতলীর শাহজীবাজার এলাকায় এবং তার বাবার নাম শায়েস্তা মিয়া বলে জানান।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমাউন কবির শরিফকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
পরে তার জবানবন্দির আলোকেই সজিবকে গ্রেফতার করে পুলিশ।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/১৯জুলাই/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে