editor
প্রকাশিত: 7:18 PM, July 24, 2021
হবিগঞ্জ (মাধবপুর) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে র্যাবের অভিযানে গাঁজাসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯।
গত শুক্রবার (২৩ জুলাই) ভোর ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলাম, পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্তি পুলিশ সুপার বসু দত্ত চাকমা-এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর তেমুনিয়া মুক্তিযোদ্ধা চত্বরে ভাই ভাই মাস্টার স্টোর এর সামনে মাধবপুর-সিলেট পাকা রাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজা, ২টি মোবাইল ও ৩টি সিমকার্ড সহ মো. মহরম আলী (২৪) ও হেলাল মিয়া (১৯)কে আটক করেন। মহরম আলী চুনারুঘাট উপজেলার গেরারুক এলাকার মৃত কাচন আলীর ছেলে এবং হেলাল মিয়া পশ্চিম পাকুড়িয়া এলাকার আফসর উদ্দিনের ছেলে।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগিরা পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে শুক্রবার সকালে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
মাধবপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক জানান, আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে র্যাব বাদী হয়ে মামলা দায়েরের পর দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৪জুলাই/২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন