editor
প্রকাশিত: 7:45 PM, July 24, 2021
অনলাইন ডেস্ক
আফগানিস্তানের বিভিন্ন এলাকায় সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়ছে তালেবান যোদ্ধারা। চলমান অস্থিরতা কমাতে দেশটিতে রাত্রিকালীন কারফিউ জারি করেছে আফগান সরকার। শনিবার থেকে দেশটির ৩৪ প্রদেশের মধ্যে ৩১ প্রদেশে এই রাত্রিকালীন কারফিউ বলবৎ থাকবে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, সহিংসতা নিয়ন্ত্রণ ও তালেবানের চলাফেলা সীমিত করতে কাবুল, পাঞ্জির এবং নানগারহার ছাড়া সব প্রদেশে রাত্রিকালীন কারকিউ থাকবে।
স্থানীয় সময় রাত ১০টা থেকে ভোর চারটা পর্যন্ত এই কারফিউ জারি থাকবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ জিয়া জিয়া সাংবাদিকদের কাছে পাঠানো অডিও বার্তায় জানিয়েছেন।
এদিকে, আফগানিস্তানের ৪১৯টির মধ্যে প্রায় ২১২টি জেলা তালেবানের দখলে রয়েছে বলে মার্কিন সেনার জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল মার্ক মাইলি জানিয়েছিলেন।
তিনি জানান, কৌশলগতভাবে তালেবান ক্রমশ অগ্রসর হচ্ছে। তালেবানের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তবে আফগানিস্তানের সমগ্র পরিস্থিতির উপর যুক্তরাষ্ট্র নজর রাখছে বলেও জানান তিনি।
ঈদুল আজহা উপলক্ষ্যে সহিংসতা কিছুদিনের জন্য বন্ধ থাকলেও গত ২৪ ঘণ্টায় ২৬০ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে আফগান সরকার।
অন্যদিকে, কান্দাহার প্রদেশে তালেবান অবস্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র জন এফ কিরবি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তালেবান অবস্থানে কয়েক দফা বিমান হামলার কথা নিশ্চিত করেছেন।
তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ কান্দাহারসহ আরও কয়েকটি অঞ্চলে তাদের অবস্থানে মার্কিন বিমান বাহিনীর বোমাবর্ষণের খবর নিশ্চিত করে বলেছেন, এ ধরনের হামলার ব্যাপারে তালেবান নির্লিপ্ত থাকবে না।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৪জুলাই/২০২১/রেদওয়ান
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন