editor
প্রকাশিত: 5:28 PM, July 25, 2021

সিলেট-৩ আসনের উপনির্বাচনের নেতাকর্মীদের সম্পৃক্তা পেলে সংগঠনিক ব্যবস্থা : জেলা যুবদল
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে জেলা যুবদলের আওতাধীন দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের কোন নেতাকর্মীর সম্পৃক্ত পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা যুবদল।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু ও সদস্য সচিব মকসুদ আহমদ বলেন, বর্তমান সরকারের অধীনে সকল নির্বাচন বিএনপি প্রত্যাখান করেছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সিলেট-৩ উপ-নির্বাচনে জেলা যুবদলের যেকোন নেতাকর্মীর সম্পৃক্তা পেলে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রত্যেক পাড়া-মহল্লায় নেতাকর্মীদের অবস্থানের উপর নজর রাখছে জেলা যুবদল। যে কেউ যদি কোন ভাবে ২৮ জুলাই নির্বাচনের দিন অথবা এই পূর্বে সময় নির্বাচনী কোন ধরনের কাজের সাথে সম্পৃক্ত হন তা হলে জেলা যুবদল সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। তাই সবাইকে আহবান জানাচ্ছি প্রহসনের এই নাটকীয় নির্বাচনের সকল কার্যক্রম থেকে দূরে থাকার জন্য।
রবিবার (২৫ জুলাই) জেলা যুবদলের দপ্তরের দায়িত্বে প্রাপ্ত ফখরুল ইসলাম রুমেল স্বাক্ষরিত এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, জুলাই মাসে অনুষ্ঠেয় জাতীয় সংসদের চারটি আসনের উপ-নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে গত ২৩ মে গুলশানে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২২ মে দলটির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৫/জুলাই/২০২১/নুরুল
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন