editor
প্রকাশিত: 2:15 PM, July 25, 2021
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী (১৭) কে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাব দিলে রাজি না হওয়ায় জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ করেছেন ভুক্তভোগী ও তার পরিবার। এ ঘটনায় ২৪ জুলাই শনিবার দুপুরে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শিক্ষার্থীর পিতা।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার ২৩ জুলাই সন্ধ্যায় উপজেলার মাধবপুর ইউনিয়নের মদনমোহনপুর চা বাগানের লছমীপাড়া এলাকায় নিজ বাড়িতে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবার এ ঘটনায় সালিশ দিতে গেলে অভিযুক্ত ও তার পরিবারের লোকজন ভূক্তভোগীর পরিবারের লোকজন এর উপর হামলার চেষ্টা চালায়। রাতেই এ ঘটনায় বাগান কর্তৃপক্ষসহ পঞ্চায়েত কমিটি এবং স্থানীয় জনপ্রতিনিধিকে জানিয়ে শনিবার দুপুরে কমলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর পরিবার। অভিযুক্ত নয়ন ছত্রী (২১) মদনমোহনপুর চা বাগানের লছমী পাড়ার চা শ্রমিক সরবন ছত্রীর ছেলে।
ভুক্তভোগী ও তার পরিবার জানায়, মাধবপুর উচ্চ বিদ্যালয় থেকে গতবছর এসএসসি পাশ করা ঐ শিক্ষার্থীকে দীর্ঘ দিন ধরে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করে আসছিল নয়ন ছত্রী নামের বখাটে। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঐ শিক্ষার্থীকে বিভিন্ন সময় অশালীন মন্তব্য করে আসছিল সে।
ভুক্তভোগীর পিতা রবীন্দ্র চৌহান জানান, শুক্রবার সন্ধ্যায় আমার মেয়ে হাড়ি-পাতিল ধৌত করার জন্য বাড়ির কুয়ায় যায়। এ সময় আমি ও আমার স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে বখাটে নয়ন ছত্রী মেয়েকে পেছন থেকে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে তার চিৎকারে আমার ছোট ছেলে এগিয়ে গেলে বখাটে নয়ন পালিয়ে যায়।
বাড়িতে এসে ঘটনা শুনে রাতেই বখাটের পরিবারের কাছে সালিশ নিয়ে গেলে অভিযুক্ত ও তার পরিবারের লোকজন আমি ও আমার পরিবারের উপর হামলার চেষ্টা চালায়। পরে শুক্রবার রাতেই বাগান কর্তৃপক্ষসহ পঞ্চায়েত কমিটি এবং স্থানীয় জনপ্রতিনিধিকে জানিয়ে শনিবার দুপুরে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর পরিবার আমার কাছে এসেছিলো। আমি এ ঘটনায় উপযুক্ত শাস্তির আশ্বাস দিয়েছি।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ধর্ষণ চেষ্টার অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৫/জুলাই/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে