editor
প্রকাশিত: 1:20 PM, July 26, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগে আগের সকল রেকর্ড ভেঙে একদিনে ভয়ঙ্কর করোনাভাইরাস কেড়ে নিয়েছে ১৪ জনের প্রাণ। রোববার (২৫ জুলাই) সকাল থেকে সোমবার (২৬ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক এই ১৪ জনের মৃত্যু ঘটে।
এর মধ্যে শুধু সিলেট জেলার ১০ জন। বাকি ৪ জনের মধ্যে ৩ জন সুনামগঞ্জ ও একজন হবিগঞ্জ জেলার। সোমবার দুপুর সোয়া ১২টায় প্রেরিত স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।
এই ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যুর পাশাপাশি করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫৬৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২০৮ জন, সিলেট ওসমানী হাসপাতালের ৪১ জন, সুনামগঞ্জ জেলার ১০৭ জন, হবিগঞ্জ জেলার ১৪৬ জন ও মৌলভীবাজার জেলার ৬২ জন।
গত ২৪ ঘণ্টার ১৪ জনকে নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এ পর্যন্ত মোট ৬৩১ জন। এর মধ্যে সিলেট জেলার ৫০১ জন, সুনামগঞ্জের ৪৭ জন, হবিগঞ্জের ২৯ জন এবং মৌলভীবাজারের রয়েছেন ৫৩ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলায় ৩২ জন, সুনামগঞ্জ জেলায় ৮, হবিগঞ্জ জেলায় ১ ও মৌলভীবাজার জেলায় ২ জন করোনা রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়াও সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪ জন।
চার জেলায় বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৩৭৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৬৩ জন, সুনামগঞ্জে ৫৬ জন, হবিগঞ্জে জেলার ৩০ জন ও মৌলভীবাজারে ৩০ জন।
সোমবার সকাল ৮টা পর্যন্ত সিলেটে করোনামুক্ত হয়েছেন ৪২৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৫৭, সুনামগঞ্জে ৬৫, হবিগঞ্জে ৩৫ ও মৌলভীবাজারে ২৮ জন। এছাড়াও সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি থাকা ৩৯ জন করোনামুক্ত হয়েছেন। জন।
এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ৩৬ হাজার ২১০ জন। অন্যদিকে, সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ২৮ হাজার ৮৪৩ জন।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/২৬/জুলাই/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে